ঢাকা

রুয়েটের উপাচার্যের সাথে পল্লী বিদ্যুতায়ন বোর্ড চেয়ারম্যানের সৌজন্য সাক্ষাৎ

  • নিউজ প্রকাশের তারিখ : ইং
মিরর নিউজ মিরর নিউজ
রুয়েট প্রতিনিধি,রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) উপাচার্য অধ্যাপক ড. এস এম আব্দুর রাজ্জাকের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের চেয়ারম্যান মেজর জেনারেল এস এম জিয়া-উল-আজিম।

 বুধবার (২৯ এপ্রিল) দুপুরে উপাচার্যের দপ্তরে পৌছালে তাঁর হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেন উপাচার্য অধ্যাপক ড. এস এম আব্দুর রাজ্জাক। উপাচার্যকে বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের পক্ষ থেকেও একটি সম্মাননা ক্রেস্ট প্রদান করেন প্রতিষ্ঠানটির চেয়ারম্যান।

এসময় উপস্থিত ছিলেন রুয়েটের বিভিন্ন অনুষদের ডিন ও পরিচালকবৃন্দ সহ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের প্রতিনিধিবৃন্দ।

আলাপকালে রুয়েটের উপাচার্য অধ্যাপক ড. এস এম আব্দুর রাজ্জাক ও পল্লী বিদ্যুতায়ন বোর্ডের চেয়ারম্যান মেজর জেনারেল এস এম জিয়া-উল-আজিম নিজ নিজ প্রতিষ্ঠানের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করেন।



কমেন্ট বক্স