ঢাকা

মাগুরায় আন্তর্জাতিক শব্দ সচেতনতা দিবসে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

  • নিউজ প্রকাশের তারিখ : ইং
মিরর নিউজ মিরর নিউজ
মাগুরা প্রতিনিধি: “আর নয় শব্দদূষণ, চাই সুস্থ জীবন”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে আন্তর্জাতিক শব্দ সচেতনতা দিবস ২০২৬ উপলক্ষে মাগুরায় বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৯ এপ্রিল) সকাল ১০টায় জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণ থেকে একটি র‍্যালি বের হয়ে শহরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে। এতে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আব্দুল কাদের, মাগুরা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহেরুন্নাহারসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তারা অংশ নেন।

র‍্যালি শেষে জেলা প্রশাসকের কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোঃ আব্দুল্লাহ আল মাহমুদ। সভায় বক্তারা বলেন, শব্দদূষণ মানুষের শারীরিক ও মানসিক স্বাস্থ্যের ওপর মারাত্মক প্রভাব ফেলে। একটি সুস্থ ও নিরাপদ পরিবেশ নিশ্চিত করতে শব্দদূষণ নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ গ্রহণের প্রয়োজনীয়তার ওপর তারা গুরুত্বারোপ করেন।

অনুষ্ঠানে পরিবেশ অধিদপ্তরের মেডিকেল অফিসার ডা. এজাজ আহমেদ রোচি, সমাজসেবা অধিদপ্তরের সহকারী পরিচালক মোঃ জাহিদুল আলম, পরিবেশ অধিদপ্তর মাগুরার সহকারী পরিচালক শোয়াইব মোহাম্মদ শোয়েবসহ বিভিন্ন সরকারি কর্মকর্তা, মোটর শ্রমিক সমিতির নেতৃবৃন্দ, সুশীল সমাজের প্রতিনিধি ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর, মাগুরার উদ্যোগে দিনব্যাপী এই কর্মসূচি পালন করা হয়।



কমেন্ট বক্স