ঢাকা

বরগুনায় পৃথক বজ্রপাতে প্রাণ গেল জেলে ও কৃষকের

  • নিউজ প্রকাশের তারিখ : ইং
ছবি: সংগৃহীত ছবি: সংগৃহীত
বরগুনায় পৃথক দুটি বজ্রপাতের ঘটনায় আল-আমীন নামে এক জেলে ও নূরজামাল নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। নিহত আল-আমীন পাথরঘাটা উপজেলার সদর ইউনিয়নের পদ্মা এলাকার বাসিন্দা এবং নূরজামাল আমতলী উপজেলার পূজাখোলা নামক এলাকার বাসিন্দা। 

বুধবার (২৯ এপ্রিল) দুপুরের দিকে পাথরঘাটা ও আমতলী উপজেলায় বজ্রপাতে এ মৃত্যুর ঘটনা ঘটে। পাথারঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. এনামুল হক এবং আমতলী উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মাদ জাফর আরিফ চৌধুরী বিষয়টি নিশ্চিত করেন। 

খোঁজ নিয়ে জানা যায়, সকাল থেকে আকাশ মেঘাচ্ছন্ন থাকলেও বরগুনায় দুপুরের দিকে ঝড়ো হাওয়াসহ মুষলধারে বৃষ্টি এবং বজ্রপাত শুরু হয়। এ সময় আমতলী উপজেলার বাসিন্দা কৃষক নুরজামাল মাঠের পানিতে মাছ ধরছিলেন। অপরদিকে পাথরঘাটার বাসিন্দা আল-আমীন বলেশ্বর নদীতে মাছ শিকার করছিলেন। এ সময় হঠাৎ পৃথক ওই দুই এলাকায় বজ্রপাতের ঘটনা ঘটলে, ঘটনাস্থলে তাদের মৃত্যু হয়। 

এ বিষয়ে আমতলী উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মাদ জাফর আরিফ চৌধুরী বলেন, আমতলীতে বজ্রপাতে এক কৃষকের মৃত্যুর ঘটনা ঘটেছে। ঘটনার পরপরই নিহতের পরিবারের সদস্যদের নিকট দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের মানবিক সহায়তা কর্মসূচির আওতায় ২৫ হাজার টাকার একটি চেক হস্তান্তর করা হয়েছে। 




কমেন্ট বক্স