ঢাকা

সাভারে বাসাবাড়িতে দুর্ধর্ষ ডাকাতি

  • নিউজ প্রকাশের তারিখ : ইং
মিরর নিউজ মিরর নিউজ
সাভার উপজেলা প্রতিনিধি: ‎সাভারের আশুলিয়ায় ভোররাতে এক বাসাবাড়িতে ডাকাতির ঘটনা ঘটে। এ সময় ডাকাতরা অস্ত্রের মুখে জিম্মি করে  নগদ টাকা,স্বর্ণালঙ্কার সহ মূল্যবান মালামাল নিয়ে যায় ।
‎বুধবার (২৯ এপ্ৰিল) ভোর রাতে আশুলিয়ার আউকপাড়ায় ছায়াকুঞ্জের আব্দুল্লাহ নামের এক ব্যক্তির বাড়িতে ডাকাতির এ ঘটনা ঘটে|
‎ভুক্তভোগী পরিবারের সদস্যরা জানান, রাত ৩ টার দিকে ১০ থেকে ১৫ জনের একদল মুখোশধারী ডাকাত দেওয়াল টপকে ভিতরে প্রবেশ করে। তারপর তারা বাড়ির দরজা ভেঙ্গে ঘরে প্রবেশ করলে আমরা অনেক চিৎকার চেচামেচি করলেও কেউ এগিয়ে আসেনি। 
‎ডাকাতরা চলে যাওয়ার সময় বাড়ির মালিককে  কুপিয়ে জখম ও তার স্ত্রীর দুটি কান ছিঁড়ে কানের দুল নিয়ে যায়। তার সাথে পাশের বাড়ি ভাড়াটিয়া  আজিজুল ও তার স্ত্রীর নাকের ফুল ও নুপুর নিয়ে যায় ।ডাকাতরা বাড়ি থেকে বের হওয়ার সময় ঐ ভাড়াটিয়ার স্ত্রীকে  তুলে নিয়ে যায়,  কিছু দূর নিয়ে যাওয়ার পর ঐ নারীকর দোসাইদ বাজারে ফেলে রেখে যায়।
‎এ সময় নগদ ৪০ হাজার টাকা, একটি আংটি, দুইটা রৌপ্যর চেইন,একটি স্বর্ণের চেইন,একজোড়া কানের দুল, ও আসবাবপত্রসহ প্রায় দুই থেকে তিন লাখ টাকার মালামাল নিয়ে যায়। 
‎এলাকাবাসি ৯৯৯ এ কল দিলে রাতেই পুলিশ সদস্যরা ঘটনাস্থলে এসে পরিদর্শন করেন।  
‎আশুলিয়া থানার ওসি মোহাম্মদ তরিকুল ইসলাম জানান, মামলার প্রস্তুতি চলছে এবং তার সাথে  ডাকাতি হওয়া মালামাল উদ্ধারের চেষ্টা চলমান 
‎এ ঘটনায় বাড়ির মালিকসহ আহত দুই জনকে  চিকিৎসার জন্য নিকটস্থ হাসপাতালে ভর্তি করা হয়েছে।



কমেন্ট বক্স