ঢাকা

বজ্রপাতে পটুয়াখালীতে এক নারীসহ ৪ জন নিহত, অর্ধশতাধিক গরুর মৃত্যু।

  • নিউজ প্রকাশের তারিখ : ইং
ছবি: সংগৃহিত ছবি: সংগৃহিত
পটুয়াখালী জেলা প্রতিনিধি: পটুয়াখালী জেলায় বজ্রপাতে এক নারীসহ চারজনের মৃত্যু হয়েছে। একইসঙ্গে গত দুই দিনে জেলার বিভিন্ন এলাকায় অর্ধশতাধিক গরুর মৃত্যুর খবর পাওয়া গেছে। বুধবার (দিনভর) পৃথক ঘটনায় এসব হতাহতের ঘটনা ঘটে।

থানা পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দুপুর ১টার দিকে কলাপাড়া উপজেলার তারিকাটা গ্রামে ভুট্টা ক্ষেতে কাজ করার সময় জহির উদ্দিন (২৮) বজ্রপাতে নিহত হন। এর পরপরই দুপুর ২টার দিকে পূর্ব চাকামাইয়া গ্রামে গরুকে ঘাস খাওয়াতে গিয়ে সেতারা বেগম (৫৫) মারা যান। একই সময়ে শান্তিপুর গ্রামে মাঠ থেকে গরু নিয়ে ফেরার পথে খালেক হাওলাদার (৫৫) প্রাণ হারান।

অন্যদিকে, সকাল ৯টার দিকে রাঙ্গাবালী উপজেলার চরগঙ্গা গ্রামে মাঠে গরু বাঁধতে গিয়ে বজ্রপাতে নিহত হন সৌরভ মজুমদার (২২)।
এছাড়া গত দুই দিনে কলাপাড়া ও রাঙ্গাবালীসহ জেলার বিভিন্ন উপজেলায় বজ্রপাতের কারণে অন্তত ৫০টি গরুর মৃত্যু হয়েছে বলে জানা গেছে।

স্থানীয়রা জানান, বৃষ্টি ও বজ্রপাতের সময় অসচেতনভাবে খোলা মাঠে অবস্থান করায় এসব প্রাণহানির ঘটনা ঘটেছে।
কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম জানান, বজ্রপাতে নিহতদের বাড়িতে গ্রাম পুলিশ পাঠিয়ে খোঁজখবর নেওয়া হয়েছে।



কমেন্ট বক্স