ঢাকা

সাদিক কায়েমের মেয়র প্রার্থিতা নিয়ে আব্দুল কাদেরের পোস্ট

  • নিউজ প্রকাশের তারিখ : ইং
ছবি : সংগৃহীত ছবি : সংগৃহীত

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে মনোনয়ন পাওয়ার পর ডাকসুর সাবেক ভিপি সাদিক কায়েমকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে দীর্ঘ স্ট্যাটাস দিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক আব্দুল কাদের।

শুক্রবার (১ মে) দুপুরে দেওয়া ওই পোস্টে তিনি শুরুতেই সাদিক কায়েমকে অভিনন্দন ও শুভকামনা জানান। পাশাপাশি তার রাজনৈতিক ভূমিকা, ডাকসুতে কার্যক্রম এবং ভবিষ্যৎ নেতৃত্ব নিয়ে নানা আলোচনা ও প্রশ্ন তোলেন।

আব্দুল কাদের লেখেন, শিক্ষার্থীদের একটি অংশ মনে করে ডাকসু নির্বাচনের পর সাদিক কায়েমের কার্যক্রম এবং পরবর্তী রাজনৈতিক অবস্থান নিয়ে বিতর্ক তৈরি হয়েছে। তিনি আরও উল্লেখ করেন, জুলাই আন্দোলনের সময় সাদিক কায়েমের ভূমিকা ইতিবাচক ছিল বলেও অনেকে মনে করেন।

তবে পোস্টের পরের অংশে তিনি সমালোচনামূলক মন্তব্য করেন। কাদের অভিযোগ করেন, ডাকসুর সময় ‘অ-লেজুড়বৃত্তিক’ অবস্থানের কথা বলা হলেও পরবর্তীতে দলীয় রাজনীতিতে সক্রিয়তা এবং নির্বাচনী কর্মকাণ্ড নিয়ে শিক্ষার্থীদের মধ্যে বিভ্রান্তি তৈরি হয়েছে।

তিনি আরও দাবি করেন, সিটি নির্বাচনে অংশ নেওয়ার প্রস্তুতির মধ্যে ক্যাম্পাসভিত্তিক দায়িত্ব ও শিক্ষার্থীদের প্রত্যাশা পূরণ নিয়ে প্রশ্ন উঠছে।

পোস্টে তিনি সাদিক কায়েমের রাজনৈতিক ভূমিকা ও ভবিষ্যৎ নেতৃত্ব নিয়ে শিক্ষার্থীদের প্রতিক্রিয়া নিয়েও মন্তব্য করেন।

সবশেষে তিনি বলেন, ডাকসুর অভিজ্ঞতার পর ঢাকা দক্ষিণের ভোটাররা সাদিক কায়েমের প্রতি আস্থা রাখবেন কি না, সেটিই এখন দেখার বিষয়।

এই পোস্টকে ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে নতুন করে রাজনৈতিক আলোচনা ও বিতর্ক শুরু হয়েছে।



কমেন্ট বক্স