ঢাকা

প্রশিক্ষণে পাকিস্তানে যাচ্ছেন ১১ সরকারি কর্মকর্তা

  • নিউজ প্রকাশের তারিখ : ইং
ছবি : সংগৃহীত ছবি : সংগৃহীত

সিনিয়র বাংলাদেশ সিভিল সার্ভিস (বিসিএস) কর্মকর্তাদের জন্য আয়োজিত এক্সিকিউটিভ ডেভেলপমেন্ট প্রোগ্রামে অংশ নিতে এক অতিরিক্ত সচিবসহ ১১ জন যুগ্ম সচিব পাকিস্তানে যাচ্ছেন।

এ বিষয়ে বৃহস্পতিবার (৩০ এপ্রিল) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে সরকারি আদেশ জারি করা হয়েছে। আদেশে স্বাক্ষর করেন মন্ত্রণালয়ের উপসচিব মো. মাহমুদ উল্লাহ মারুফ।

সরকারি আদেশ অনুযায়ী, কর্মকর্তারা পাকিস্তানের লাহোরে সিভিল সার্ভিসেস একাডেমিতে অনুষ্ঠিত প্রশিক্ষণে অংশ নেবেন। আগামী ৪ মে থেকে ২১ মে ২০২৬ পর্যন্ত এই প্রশিক্ষণ চলবে।

আদেশে আরও বলা হয়েছে, কর্মকর্তারা ৪ মে’র কাছাকাছি সুবিধাজনক সময়ে পাকিস্তানের উদ্দেশে রওনা হবেন। প্রশিক্ষণকাল এবং যাতায়াত সময়কে দাপ্তরিক দায়িত্ব হিসেবে গণ্য করা হবে।

এতে উল্লেখ করা হয়, পুরো প্রশিক্ষণের ব্যয় পাকিস্তান সরকার বহন করবে। বাংলাদেশ সরকারের পক্ষ থেকে এ সফরে কোনো অর্থ ব্যয় হবে না।
প্রশিক্ষণ শেষে কর্মকর্তাদের দ্রুত নিজ নিজ কর্মস্থলে যোগ দিতে বলা হয়েছে। পাশাপাশি পাঁচ দিনের মধ্যে বিদেশ প্রশিক্ষণ শাখায় প্রতিবেদন জমা দিতে হবে বলেও নির্দেশনা দেওয়া হয়েছে।



কমেন্ট বক্স