ঢাকা

ভোটের কালি মোছার আগেই প্রতিশ্রুতি বাস্তবায়ন শুরু করেছে বিএনপি

  • নিউজ প্রকাশের তারিখ : ইং
ছবি : সংগৃহীত ছবি : সংগৃহীত

লক্ষ্মীপুর-২ (রায়পুর ও সদরের একাংশ) আসনের সংসদ সদস্য (এমপি) আবুল খায়ের ভূঁইয়া বলেছেন, আঙুল থেকে ভোটের কালি মোছার আগেই বিএনপি তাদের নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়ন শুরু করেছে।

শুক্রবার (১ মে) বিকেলে আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে লক্ষ্মীপুর জেলা শ্রমিকদলের আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন। 

এমপি আবুল খায়ের বলেন, ‘আমাদের সরকারের মাত্র ৭২-৭৩ দিন হয়েছে। এর মধ্যেই আমরা নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়ন শুরু করেছি।


ভোটের কালি মোছার আগেই ফ্যামিলি কার্ড দেওয়া হয়েছে। কৃষকদের জন্য কৃষক কার্ড, মসজিদের ইমাম-মুয়াজ্জিনদের বেতন-ভাতা প্রদান শুরু হয়েছে। পাশাপাশি খাল খনন কর্মসূচিও চালু করা হয়েছে।’
তিনি আরো বলেন, আন্দোলন-সংগ্রামে শ্রমিক দল সবসময় বিএনপির পাশে ছিল এবং কঠিন সময়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।


দলের ভাবমূর্তি অক্ষুণ্ণ রাখতে নেতাকর্মীদের সতর্ক থাকার আহ্বান জানান তিনি।
দেশ পরিচালনা কঠিন উল্লেখ করে তিনি বলেন, ‘তেল সংকটকে কেন্দ্র করে কেউ কেউ রাজনৈতিক ফায়দা লুটতে চেয়েছিল, তবে তা মোকাবেলা করতে সক্ষম হয়েছে বিএনপি।’

জেলা শ্রমিক দলের সভাপতি সাইফুল ইসলাম শাহীন ও সাধারণ সম্পাদক আবুল হাসনাত সোহেলের নেতৃত্বে আয়োজিত এ সমাবেশে জেলা শ্রমিক দলের সাবেক সভাপতি আবুল হাশেম, লক্ষ্মীপুর পৌর বিএনপির সাধারণ সম্পাদক নিজাম উদ্দিনসহ বিপুলসংখ্যক নেতাকর্মী অংশগ্রহণ করেন।



কমেন্ট বক্স