ঢাকা

বরগুনায় ৯৫ বছর বয়সী অসহায় বৃদ্ধের জমি দখলের অভিযোগ

  • নিউজ প্রকাশের তারিখ : ইং
ছবি: সংগৃহীত ছবি: সংগৃহীত
বরগুনার আমতলী উপজেলায় ৯৫ বছর বয়সী এক অসহায় বৃদ্ধের বন্দোবস্তপ্রাপ্ত জমি প্রতারণার মাধ্যমে আত্মসাৎ ও অবৈধভাবে দখলের চেষ্টার অভিযোগ ওঠেছে। এ ঘটনায় অসহায় বৃদ্ধ তোমেজ গাজী (৯৫) বাদী হয়ে আদালতে মামলা দায়ের করেছেন। 

মামলার সূত্রে জানা যায়, উপজেলার আঠারগাছিয়া এলাকার বাসিন্দা মো. তোমেজ গাজী দীর্ঘদিন ধরে তার বন্দোবস্তপ্রাপ্ত ভোগদখলীয় জমিতে বসবাস করে আসছেন। প্রায় তিনবছর আগে দুর্ঘটনায় আহত হয়ে চিকিৎসার ব্যয় মেটাতে নিজের ৩০ শতাংশ জমি ৭৫ হাজার টাকার বিনিময়ে বন্ধক রাখেন। বন্ধকি দলিল সম্পাদনের কথা বলে অভিযুক্তরা কৌশলে জমি হস্তান্তরের কাগজপত্র তৈরি করে নেয়। পরে ওই জমির মালিকানা দাবি করে সেখানে প্রবেশ করে সীমানা পিলার ভাঙচুর এবং দখলের চেষ্টা চালানো হয়।এ ঘটনায় একই এলাকার মো. জাকারিয়া হাং (৩৫), মো. রুমান হাং (৩১), মো. বাহাউদ্দিন হাং(৫৭) মোসা. সুখি বেগমকে (২৮) আসামী করে ৬ই এপ্রিল আমতলী সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলা দায়ের করেন তোমেজ গাজী। 

আদালতের বিচারক মামলাটি আমলে নিয়ে আমতলী সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতের সিএসআই আনোয়ার হোসেনকে তদন্তপূর্বক প্রতিবেদন দেয়ার আদেশ দেন।তদন্ত চলাকালে গত ২৭শে এপ্রিল অভিযুক্তরা জমিতে মাটি কেটে ঘর নির্মাণের উদ্যোগ নেয়। এসময় তোমেজ গাজী বাধা দিতে গেলে তাদের ভয়ভীতি ও প্রাণনাশের হুমকি দেয়া হয় বলে অভিযোগ করেন তিনি।

এ বিষয়ে অভিযুক্ত মো. জাকারিয়া হাং (৩৫) এর মুঠোফোনে একাধিকবার চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি।

আমতলী সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতের সিএসআই আনোয়ার হোসেন বলেন, তদন্ত চলছে, যথাসময়ে তদন্ত প্রতিবেদন আদালতে দাখিল করা হবে।



কমেন্ট বক্স