ঢাকা

জলাবদ্ধতা রোধে দেশজুড়ে খাল খনন করছে সরকার

  • নিউজ প্রকাশের তারিখ : ইং
ছবি : সংগৃহীত ছবি : সংগৃহীত

জলাবদ্ধতা রোধ ও পানির সঠিক ব্যবস্থাপনায় দেশজুড়ে খাল খনন কর্মসূচি হাতে নিয়েছে সরকার বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। 
তিনি বলেন, অতিবৃষ্টির সময় যাতে পানি জমে জলাবদ্ধতা সৃষ্টি না করে এবং শুষ্ক মৌসুমে সেই পানি সংরক্ষণ করা যায়, সে লক্ষ্যেই এই উদ্যোগ নেওয়া হয়েছে।

শনিবার দুপুরে সিলেট সিটি করপোরেশনের আয়োজিত এক সুধী সমাবেশে এসব কথা বলেন তিনি।
প্রধানমন্ত্রী আরও বলেন, নতুন সড়ক নির্মাণে ফসলি জমি ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা থাকে। তাই বিকল্প হিসেবে সারাদেশে রেল যোগাযোগ সম্প্রসারণের পরিকল্পনা করছে সরকার।




কমেন্ট বক্স