ঢাকা

বরগুনায় জেলা গোয়েন্দা শাখার (ডিবি) বিশেষ অভিযানে ইয়াবা-গাঁজাসহ আটক ১

  • নিউজ প্রকাশের তারিখ : ইং
ছবি : মিরর নিউজ ছবি : মিরর নিউজ

বরগুনা প্রতিনিধি : ‎আগামী দিনের সুন্দর বাংলাদেশ বিনির্মানে মাদকমুক্ত, চাঁদামুক্ত, অবৈধ দখলদার মুক্ত, এবং কিশোর গ্যাং মুক্ত সৃজনশীল সমাজ গঠনের বিকল্প নেই। এই লক্ষ্য বাস্তবায়নে বরগুনা জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব মোঃ কুদরত-ই-খুদা, পিপিএম-সেবা মহোদয় মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছেন এবং সর্বাত্মক মাদক বিরোধী অভিযানের নির্দেশনা দিয়েছেন।
 বরগুনা জেলার সদর থানা এলাকায় অবৈধ মাদকদ্রব্য উদ্ধার অভিযান পরিচালনা কালে গোপন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা শাখা এসআই (নিরস্ত্র) সুশীল কুমার দাস সঙ্গীয় অফিসার/ফোর্সের সহায়তায় বরগুনা জেলার সদর থানাধীন ১নং বদরখালী ইউনিয়নের কুমড়াখালী আবাসনের আসামী মোঃ সরোয়ার হোসেন (৩৫) এর বসত ঘরের সামনে রাস্তার উপর হতে ৪০ (চল্লিশ) পিচ অবৈধ মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট ও ৩০ (ত্রিশ) গ্রাম গাঁজা সহ মোঃ সরোয়ার হোসেন (৩৫) নামে ০১(এক) জনকে গ্রেফতার করা হয়।
যার অবৈধ বাজার মূল্য ৩০০×৪০= ১২,০০০ (বারো হাজার) এবং ৩০ (ত্রিশ) গ্রাম গাঁজা যার অবৈধ বাজার মূল্য ২,৪০০ (দুই হাজার চারশত) টাকা।
‎গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে বরগুনার সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে।



কমেন্ট বক্স