ঢাকা

৩ মাস খাদ্য খাদ্য সহায়তা দেবে হাওরাঞ্চলের ক্ষতিগ্রস্ত কৃষকদের : প্রতিমন্ত্রী

  • নিউজ প্রকাশের তারিখ : ইং
ছবি: সংগৃহীত ছবি: সংগৃহীত
১০ হাজার টাকা পর্যন্ত কৃষিঋণ সুদসহ মওকুফ
সরকার হাওর অঞ্চলের ক্ষতিগ্রস্ত কৃষকদের ক্ষতি পুষিয়ে দেওয়ার জন্য আগামী তিন মাস বিশেষ খাদ্য সহায়তা দেবে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত।

আজ শুক্রবার (১ মে) 'মহান মে দিবস' উপলক্ষে যশোর জেলা প্রশাসন আয়োজিত র‌্যালিপূর্ব সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা জানান।

এসময় প্রতিমন্ত্রী বলেন, 'সরকার কৃষক কার্ড, ফ্যামিলি কার্ডের মাধ্যমে শ্রমিকদের পরিবারে আরও একটু স্বচ্ছলতা আনার চেষ্টা করছে। কৃষকদের জন্য ১০ হাজার টাকা পর্যন্ত কৃষিঋণ সুদসহ মওকুফ করে দিয়েছে সরকার।'

তিনি বলেন, 'অতিবৃষ্টির কারণে হাওর অঞ্চলে যে সব কৃষকের ফসলহানি হয়েছে, তাদের ক্ষতি পুষিয়ে দেওয়ার জন্য আগামী তিন মাস সরকারের পক্ষ থেকে একটি বিশেষ খাদ্য সহায়তা দেওয়া হবে। এই উদ্যোগগুলো শ্রমিকদের জন্য, সাধারণ প্রান্তিক মানুষের জন্য। এসব উদ্যোগ একটি সুখি-সমৃদ্ধিশালী বাংলাদেশ গড়ার সহায়ক হবে।'

প্রতিমন্ত্রী বলেন, 'জুলাই গণঅভ্যুত্থানে যারা শাহাদত বরণ করেছেন, তার অধিকাংশই শ্রমিক। তাই আমাদের অঙ্গীকার রয়েছে শ্রমিকদের কাজ ফিরিয়ে দেওয়ার। কর্মসংস্থান সংকটের সমাধান এবং বন্ধ হয়ে যাওয়া সরকারি কলকারখানাগুলো পুনরায় চালুর বিষয়ে সরকার উদ্যোগ নিয়েছে। সরকার চেষ্টা করছে শ্রমিকদের ন্যায্য মজুরি নিশ্চিত করার।'

বক্তব্য শেষে বেলুন-ফেস্টুন উড়িয়ে মহান মে দিবসের বর্ণাঢ্য র‌্যালি উদ্বোধন করেন প্রতিমন্ত্রী। র‌্যালিটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের কার্যালয়ে এসে শেষ হয়। 

র‌্যালি ও আলোচনা সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ভারপ্রাপ্ত জেলা প্রশাসক রফিকুল হাসান, যশোরের পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম, জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট সৈয়দ সাবেরুল হক সাবু, সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকনসহ বিভিন্ন শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দ।



কমেন্ট বক্স