ঢাকা

বাজেট না বাড়লে সঠিক বিচার নিশ্চিত করা কঠিন হবে: আইনমন্ত্রী

  • নিউজ প্রকাশের তারিখ : ইং
ছবি : সংগৃহীত ছবি : সংগৃহীত


বিচার বিভাগের বাজেট বৃদ্ধি না হলে সঠিক বিচার নিশ্চিত করা কঠিন বলে মন্তব্য করেছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান।


শনিবার (২ মে) রাজধানীর মহাখালীর ব্র্যাক সেন্টারে বাংলাদেশ সুপ্রিম কোর্ট ও ব্র্যাকের যৌথ উদ্যোগে নারী ও শিশু নির্যাতন মামলার বিচার কার্যক্রম নিয়ে গবেষণার ফলাফল প্রকাশ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

আইনমন্ত্রী বলেন, দেশের অন্যান্য খাতের তুলনায় বিচার বিভাগ এখনও তুলনামূলকভাবে অবহেলিত। মামলা জট ও বিচার প্রক্রিয়ার দীর্ঘসূত্রতা কমাতে কাঠামোগত সংস্কার প্রয়োজন।

তিনি আরও বলেন, বিচারক, আইনজীবী ও তদন্ত সংশ্লিষ্টদের মানসিক পরিবর্তন জরুরি। পাশাপাশি মিথ্যা মামলার প্রবণতা কমাতে আইনি সংস্কার দরকার। বিচারকদের অবসরের বয়স বাড়ানোর বিষয়েও চিন্তাভাবনা চলছে।

এ সময় অতীত সরকারের সময় বিচার বিভাগের ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন তিনি। অভিযোগ করে বলেন, কিছু বিচারক রাজনৈতিক উদ্দেশ্যে বিচার প্রক্রিয়াকে প্রভাবিত করেছেন।

তনু হত্যা মামলার প্রসঙ্গে আইনমন্ত্রী জানান, বাকি আসামিদের দ্রুত আইনের আওতায় আনার কাজ চলছে।




কমেন্ট বক্স