ঢাকা

যুক্তরাষ্ট্রের সঙ্গে আবারও যুদ্ধ শুরু হতে পারে: ইরান

  • নিউজ প্রকাশের তারিখ : ইং
ছবি : সংগৃহীত ছবি : সংগৃহীত

যুক্তরাষ্ট্রের সঙ্গে আবারও সংঘাত শুরু হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছে ইরান। দেশটির শীর্ষ এক সামরিক কর্মকর্তা শনিবার (২ মে) এ মন্তব্য করেন। খবর আল আরাবিয়ার।

এর আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের নতুন আলোচনার প্রস্তাব নিয়ে অসন্তোষ প্রকাশ করেন। তিনি দাবি করেন, ইরানের প্রস্তাব নিয়ে এখনই সন্তুষ্ট হওয়ার মতো কিছু নেই এবং দেশটির নেতৃত্বে অভ্যন্তরীণ মতবিরোধ চলছে।

এদিকে বৃহস্পতিবার ইরান পাকিস্তানের মধ্যস্থতাকারীদের মাধ্যমে নতুন আলোচনার একটি খসড়া পাঠায়। তবে ওই প্রস্তাবের বিস্তারিত এখনো প্রকাশ করা হয়নি।

ইরানি সেনাবাহিনীর সেন্ট্রাল কমান্ডের এক শীর্ষ কর্মকর্তা মোহাম্মদ জাফর আসাদি শনিবার বলেন, ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে নতুন করে সংঘাত শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে। তার দাবি, যুক্তরাষ্ট্র অতীতেও কোনো চুক্তি বা প্রতিশ্রুতি মেনে চলেনি।

উল্লেখ্য, গত ফেব্রুয়ারির শেষ দিকে ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলার পর পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে। পরে ৮ এপ্রিল দুই পক্ষ সাময়িক যুদ্ধবিরতিতে রাজি হলেও স্থায়ী সমঝোতায় এখনো কোনো অগ্রগতি হয়নি।




কমেন্ট বক্স