ঢাকা

বরিশালে এনসিপিতে যোগ দিলেন বিভিন্ন দলের অর্ধশতাধিক নেতাকর্মী।

  • নিউজ প্রকাশের তারিখ : ইং
ছবি: সংগৃহীত ছবি: সংগৃহীত
বরিশাল ব্যুরো : বরিশালে বিভিন্ন রাজনৈতিক দল ছেড়ে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-তে যোগ দিয়েছেন প্রায় অর্ধশতাধিক নেতাকর্মী। শনিবার দুপুর ১২টায় বরিশাল প্রেসক্লাবে আয়োজিত এক অনুষ্ঠানে তারা আনুষ্ঠানিকভাবে দলে যোগদান করেন।

যোগদানকারী নেতাকর্মীদের ফুল দিয়ে বরণ করেন এনসিপি বরিশাল জেলার আহ্বায়ক আবু সাঈদ মুসা। এ সময় তিনি জানান, বিভিন্ন রাজনৈতিক দল থেকে শতাধিক নেতাকর্মী সদস্য ফরম পূরণ করে এনসিপিতে যোগ দিয়েছেন, যা দলের সাংগঠনিক শক্তি আরও বৃদ্ধি করবে।

যোগদানকারীদের মধ্যে উল্লেখযোগ্য হলেন,  গণঅধিকার পরিষদের বাবুগঞ্জ উপজেলা সভাপতি মো. সিরাজুল ইসলাম, সাধারণ সম্পাদক মো. মাসুম হাওলাদার, উপজেলা যুব অধিকার পরিষদের সভাপতি জাহিদুল ইসলাম রিয়াদ, কেদারপুর ইউনিয়নের সাধারণ সম্পাদক আনিসুর রহমান খান, উজিরপুরের আজমিয়া বিশ্বাস, বশির উদ্দিন ও আবু নোমান, তরুণ সংগঠক ও সাংবাদিক  তানজীল ইসলাম শুভ ও মো. রবিন, মেহেন্দিগঞ্জের মো. সুমন, মেজবাহ উদ্দিন, মাসুদ রানা, জাকারিয়া, শিফাত ও তারেক, মুলাদী ও বাকেরগঞ্জের রিয়াজুল ইসলাম রিয়াজ, বরিশাল সদরের ছাত্রনেতা মো. তামিম, তাসিন ইসলাম আলভি, রাতুল ও মো. মৃদুলসহ আরও অনেকে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এনসিপির জেলা সদস্য সচিব আবু সাঈদ খান ফেরদৌস, সিনিয়র যুগ্ম সদস্য সচিব আবেদ আহমেদ রনি, জাতীয় নারী শক্তির কেন্দ্রীয় যুগ্ম মুখ্য সংগঠক নাফিসা মুসতারি, সাংগঠনিক সম্পাদক আসিফ আলী ও ইমরান হোসেন, দপ্তর সম্পাদক নাজমুল হাসান, যুগ্ম সদস্য সচিব হারুনুর রশিদ সোহাগ, মহানগর সংগঠক মোহন হোসেন, নাদিম মাহমুদ এবং সবুজ হাওলাদারসহ নেতৃবৃন্দ।

এ যোগদানকে ঘিরে এনসিপির নেতারা আশাবাদ ব্যক্ত করে বলেন, নতুন সদস্যদের আগমনে বরিশালে দলের কার্যক্রম আরও গতিশীল হবে।



কমেন্ট বক্স