ঢাকা

সাভারে ১১ দলীয় ঐক জোটের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

  • নিউজ প্রকাশের তারিখ : ইং

‎সপ্তাহ ব্যাপী কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে গণ ভোটের রায় বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে "ঢাকা জেলা ১১ দলীয় ঐক্য জোট"
‎শনিবার (২ মে) বিকেল ৫ টায় সাভারের পাকিজায় মডেল মসজিদের সামনে থেকে বিক্ষোভ মিছিল টি শুরু হয়ে সিটি সেন্টারের সমানে গিয়ে শেষ হয়।  
‎জুলাই জাতীয় সনদ ও গণ ভোটের রায়   বাস্তবায়নের এ কর্মসূচীতে কয়েক হাজার নেতা কর্মী অংশ নেন। সে সময় তারা বিভিন্ন ধরনের প্লেকার্ড সহ  স্লোগান দেন। 
‎এ কর্মসূচীর প্রধান অতিথি জেলা জামায়াতের আমির মাওলানা দেলোয়ার হোসেন বলেন, সিলং ফেরত স্বরাষ্ট্র মন্ত্রী আপনি কিভাবে মন্ত্রী হয়েছেন তা বাংলার মানুষ জানে। বাংলার মানুষ জুলাই পরবর্তী যে আকাঙ্খার বাংলাদেশ চেয়েছিলো তা আজও পায়নি। 
‎ঢাকা জেলা সেক্রেটারি মাওলানা আফজাল হোসেন বক্তব্যে বলেন, নির্বাচনের কারচুপির মাধ্যমে বিএনপি সরকার ক্ষমতায় এসেছে। তারা জনগনের 'হ্যা' ভোটকে 'না' ভোটে পরিণত করার পায়তারা করছে। 
‎ঢাকা জেলা উত্তরের ছাত্র শিবির সভাপতি আলমগীর হোসেন রাকিব, সরকারের সমালোচনায় বলেন " যে মোল্লার অছিলায় সিন্নি খাইলা, সে মোল্লা চিনলা না "। জুলাই যোদ্ধারা এখনো ঘুমায় নাই। প্রয়োজনে আবার জুলাই নামবে তবুও এ সনদ নিয়ে টালবাহানা করতে দেওয়া  হবে না।
‎এছাড়াও সমাবেশে বক্তব্য রাখেন,জেলার নায়েবে আমির মাওলানা আব্দুর রউফ,সহকারী সেক্রেটারি  অধ্যক্ষ শাহাদাত হোসেনসহ অন্যন্য নেতৃবৃন্দ। 
‎উল্লেখ্য যে, কর্মসূচীতে জামায়াত ছাড়া ১১ দলীয় ঐক্য জোটের বাকী দলগুলোর নেতাকর্মীদের দেখা যায় নি।
‎সমাবেশে বক্তারা হুশিয়ারী দেন,আমাদেরকে মামলা-হামলার  ভয় দেখাবেন না।অনতিবিলম্বে গণ ভোটের দাবি বাস্তবায়ন করুন। যদি বাস্তবায়নে টালবাহানা করেন এর ফলাফল ভালো হবে না।



কমেন্ট বক্স