ঢাকা

বরগুনায় “নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬” উদ্বোধন

  • নিউজ প্রকাশের তারিখ : ইং

বরগুনা প্রতিনিধিঃক্রীড়া হলে পেশা, পরিবার পাবে ভরসা”—এই স্লোগানকে সামনে রেখে বরগুনায় শুরু হয়েছে “নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬”। শনিবার (২ মে) বিকেল সাড়ে ৩টায় বরগুনা স্টেডিয়ামে আনুষ্ঠানিকভাবে এ ক্রীড়া আয়োজনের উদ্বোধন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উদ্বোধন করেন বরগুনার ভারপ্রাপ্ত জেলা প্রশাসক আর এম সেলিম শাহনেওয়াজ। এ সময় আরও উপস্থিত ছিলেন পুলিশ সুপার কুদরত-ই-খুদা, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) অনিমেষ বিশ্বাস, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সজল চন্দ্র শীল, পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট নুরুল আমিন, বরগুনা প্রেসক্লাবের সভাপতি মো. হাফিজুর রহমান, জেলা বিএনপির সদস্য সচিব হুমায়ুন হাসান শাহিন এবং ইসলামী আন্দোলনের সাধারণ সম্পাদক আবদুর শাকুর। অনুষ্ঠানের সঞ্চালনায় ছিলেন জেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব হারুন অর রশিদ রিংকু।

উদ্বোধনের পরপরই ফুটবল খেলা আয়োজন করা হলেও বৃষ্টির কারণে নির্ধারিত সময় পরিবর্তন করে বিকেল ৪টায় খেলা শুরু হয়। উদ্বোধনী ম্যাচে বরগুনা সদর উপজেলা ও আমতলী উপজেলা দল মুখোমুখি হয়। নির্ধারিত সময়ে খেলা অমীমাংসিত থাকায় টাইব্রেকারে গড়ায় ম্যাচটি। টাইব্রেকারে আমতলী উপজেলা ৩-১ গোলে বরগুনা সদর উপজেলাকে পরাজিত করে জয় তুলে নেয়।

আয়োজকরা জানান, এ প্রতিযোগিতার মাধ্যমে জেলার তরুণদের ক্রীড়ায় সম্পৃক্ততা বাড়বে এবং প্রতিভা বিকাশের সুযোগ তৈরি হবে।

আগামীকাল রবিবার সকাল থেকে ব্যাডমিন্টন, দাবাসহ অন্যান্য ইভেন্ট যথারীতি অনুষ্ঠিত হবে বলে জানানো হয়েছে।



কমেন্ট বক্স