ঢাকা

জয়পুরহাটে ৮১ পিচ ট্যাপেনডল ট্যাবলেটসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

  • নিউজ প্রকাশের তারিখ : ইং


জয়পুরহাট প্রতিনিধি:জয়পুরহাটে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের অভিযানে ৮১ পিচ ট্যাপেনডল ট্যাবলেটসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।

গ্রেফতারকৃত ব্যক্তি কালাই উপজেলার জিন্দারপুর ইউনিয়নের ঘটুরিয়া গ্রামের সাত্তারের ছেলে ওবাইদুর রহমান (৩২)।

পুলিশ সূত্রে জানা যায়, পুলিশ সুপার জয়পুরহাটের দিকনির্দেশনায় এবং জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জের তত্ত্বাবধানে পরিচালিত অভিযানে ঘটুরিয়া গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়। এ সময় তার হেফাজত থেকে ৮১ পিচ ট্যাপেনডল ট্যাবলেট উদ্ধার করে জব্দ করা হয়।

এ ঘটনায় আটক ব্যক্তির বিরুদ্ধে  মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে।



কমেন্ট বক্স