নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) আইন বিভাগের ২০১৮–২০১৯ শিক্ষাবর্ষের (১৪তম ব্যাচ) মেধাবী শিক্ষার্থী মো. সাখাওয়াত হোসেন আজ চরম স্বাস্থ্য সংকটে দিন কাটাচ্ছেন। যে তরুণের প্রাণবন্ত উপস্থিতিতে একসময় মুখর থাকত ক্যাম্পাস, বিরল ও জটিল রোগ ক্রোনস ডিজিজ আজ তার জীবনকে থামিয়ে দিয়েছে। বর্তমানে তিনি রাজধানীর মহাখালী গ্যাস্ট্রোলিভার হাসপাতালে প্রায় দুই মাস ধরে চিকিৎসাধীন রয়েছেন।
সাখাওয়াতের সহপাঠী মুহাম্মদ খলিল উল্লাহ জানান, দীর্ঘদিন ধরে পাকস্থলীর নানা সমস্যায় ভুগছিলেন সাখাওয়াত। সর্বশেষ পরীক্ষা-নিরীক্ষার পর চিকিৎসকরা নিশ্চিত করেছেন, তিনি ক্রোনস ডিজিজে আক্রান্ত। তার দ্রুত অপারেশন প্রয়োজন, যার আনুমানিক ব্যয় প্রায় ৫ লক্ষ টাকা। ইতোমধ্যে চিকিৎসার খরচ বহন করতে গিয়ে তার পরিবার আর্থিকভাবে ভেঙে পড়েছে।
জানা গেছে, প্রায় দুই মাসের প্রচেষ্টার পর তার রোগটি শনাক্ত করা সম্ভব হয়েছে। তবে গত এক মাস ধরে তিনি কোনো ধরনের ভারী খাবার গ্রহণ করতে পারছেন না। বর্তমানে স্যালাইনের ওপর নির্ভর করেই চলছে তার জীবন।
চিকিৎসকদের মতে, দ্রুত অস্ত্রোপচার না করলে তার শারীরিক অবস্থা আরও অবনতি হওয়ার আশঙ্কা রয়েছে। কিন্তু একটি নিম্ন-মধ্যবিত্ত পরিবারের পক্ষে এত বড় অঙ্কের অর্থ জোগাড় করা অত্যন্ত কঠিন হয়ে দাঁড়িয়েছে। এ অবস্থায় তার সহপাঠীরা সমাজের সকল শ্রেণি-পেশার মানুষের কাছে আর্থিক সহায়তার আবেদন জানিয়েছেন।
সহপাঠীরা বলেন, “সাখাওয়াতের পরিবারের পক্ষে আর চিকিৎসার ব্যয় বহন করা সম্ভব নয়। আমরা সকলের কাছে মানবিক সহায়তা কামনা করছি। আপনাদের সামান্য সহযোগিতাই তাকে আবার আমাদের মাঝে ফিরিয়ে আনতে পারে।”
আরেক সহপাঠী নাফিসা বলেন, “দেড় মাস ধরে সাখাওয়াত স্যালাইনের ওপর বেঁচে আছে। চিকিৎসক দ্রুত অপারেশনের পরামর্শ দিয়েছেন। প্রায় ৫ লাখ টাকার প্রয়োজন, যা তার পরিবারের একার পক্ষে জোগাড় করা সম্ভব নয়। আমরা সবার কাছে সাহায্যের আবেদন জানাচ্ছি।”
সাখাওয়াতের চিকিৎসায় সহায়তা করতে যোগাযোগ করতে পারেন:
📞 01752527773
অথবা ব্যাংক অ্যাকাউন্টে সহযোগিতা পাঠাতে পারেন—
অ্যাকাউন্ট নাম: Md. Saidul Islam
অ্যাকাউন্ট নম্বর: 2050 225 67 00552001
শাখা: Maijdee Court, Noakhali
ব্যাংক: Islami Bank Bangladesh PLC
নিউজ ডেস্ক