ঢাকা

পাথরঘাটায় ছাত্রদলের সদস্য সচিব ৫১০ পিচ ইয়াবা ও ১০ হাজার টাকাসহ গ্রেপ্তার

  • নিউজ প্রকাশের তারিখ : ইং
ছবি: সংগৃহীত ছবি: সংগৃহীত
‎আগামী দিনের সুন্দর বাংলাদেশ বিনির্মানে মাদকমুক্ত, চাঁদামুক্ত, অবৈধ দখলদার মুক্ত, এবং কিশোর গ্যাং মুক্ত সৃজনশীল সমাজ গঠনের বিকল্প নেই। এই লক্ষ্য বাস্তবায়নে বরগুনা জেলার পুলিশ সুপার জনাব মোঃ কুদরত ই খুদা, পিপিএম-সেবা মহোদয় মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছেন এবং সর্বাত্মক মাদক বিরোধী অভিযানের নির্দেশনা দিয়েছেন।
 বরগুনা জেলার পাথরঘাটা থানা এলাকায় অবৈধ মাদকদ্রব্য উদ্ধার অভিযান পরিচালনা কালে গোপন সংবাদের ভিত্তিতে বরগুনা জেলা পাথরঘাটা থানাধীন পাথরঘাটা পৌরসভাস্থ ০১ নং ওয়ার্ড ইমান আলী রোড সাকিনে জনৈক আরাফাত রহমান @ অভি (২৮) এর বাড়িতে মাদকের বিরুদ্ধে অভিযান পরিচালনা করা হয়। এতে আরাফাত রহমান @ অভি (২৮), পিতা: আনসার আলী এর বাড়ি থেকে ৫১০ (পাচশত দশ) অবৈধ মাদক ইয়াবা এবং মাদক ক্রয় বিক্রয়ের নগদ ১০,০০০ টাকা উদ্ধার করা হয়।

‎পাথরঘাটা থানায় এই বিষয়ে পরবর্তী পদক্ষেপ প্রক্রিয়াধীন।



কমেন্ট বক্স