ঢাকা

ইরানকে আবারও হামলার হুঁশিয়ারি দিলেন ট্রাম্প

  • নিউজ প্রকাশের তারিখ : ইং
ছবি: সংগৃহীত ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আবারও ইরানের বিরুদ্ধে সামরিক হামলার হুঁশিয়ারি দিয়েছেন। তিনি বলেছেন, ইরান যদি কোনো “অসদাচরণ” করে, তাহলে দেশটির ওপর পুনরায় হামলা চালানো হতে পারে।

শনিবার ফ্লোরিডার ওয়েস্ট পাম বিচে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন। ট্রাম্প জানান, ইরানের সঙ্গে সম্ভাব্য একটি চুক্তির একটি রূপরেখা তাকে জানানো হয়েছে এবং তিনি এখন এর চূড়ান্ত লিখিত খসড়ার অপেক্ষায় আছেন।

পুনরায় হামলার সম্ভাবনা সম্পর্কে প্রশ্ন করা হলে তিনি সরাসরি উত্তর না দিয়ে বলেন, ইরান এখনো তাদের কর্মকাণ্ডের জন্য যথেষ্ট মূল্য দেয়নি। তবে ভবিষ্যতে তারা যদি কোনো নেতিবাচক পদক্ষেপ নেয়, তাহলে সামরিক প্রতিক্রিয়ার সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাবে না।

এদিকে ইরান তাদের নতুন ১৪ দফা প্রস্তাবে হরমুজ প্রণালি খুলে দেওয়া এবং যুক্তরাষ্ট্রের আরোপিত নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবি জানিয়েছে। তবে পারমাণবিক কর্মসূচি নিয়ে আলোচনা পরে করার প্রস্তাব দিয়েছে তেহরান। যুক্তরাষ্ট্র এই প্রস্তাবে সম্মত হবে কি না, তা এখনো স্পষ্ট নয়।



কমেন্ট বক্স