ঢাকা

বায়ুদূষণে শীর্ষে লাহোর, ঢাকার অবস্থান ‘সতর্ক’ পর্যায়ে

  • নিউজ প্রকাশের তারিখ : ইং
ছবি: সংগৃহীত ছবি: সংগৃহীত

বিশ্বের বিভিন্ন শহরে বায়ুদূষণের মাত্রা ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে, যার প্রভাব থেকে মুক্ত নয় ঢাকা-ও। তবে সাম্প্রতিক বৃষ্টিপাতের কারণে শহরটির বায়ুমানে কিছুটা উন্নতি লক্ষ্য করা গেছে।

বুধবার সকালে আন্তর্জাতিক বায়ুমান পর্যবেক্ষণ সংস্থা আইকিউএয়ার-এর তথ্যানুযায়ী, সকাল ৮টা থেকে ৯টার মধ্যে ঢাকার এয়ার কোয়ালিটি ইনডেক্স (AQI) ছিল ১৪৮, যা ‘সতর্কতামূলক’ বা সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত।

একই সময়ে বিশ্বের সবচেয়ে দূষিত শহরের তালিকায় শীর্ষে ছিল লাহোর, যার স্কোর ছিল ১৯৩। তালিকার দ্বিতীয় স্থানে ছিল দিল্লি (১৫৯)। এর পরবর্তী অবস্থানগুলোতে রয়েছে করাচি, কুয়েত সিটি এবং চেংডু।

অন্যদিকে, সবচেয়ে নির্মল বায়ুর শহরের তালিকায় শীর্ষে ছিল মেদান, যেখানে বায়ুমান স্কোর ছিল শূন্য। এর পরেই রয়েছে স্যান ফ্রান্সিসকো, অকল্যান্ড, ডেনভার এবং মেলবোর্ন।

আইকিউএয়ারের মানদণ্ড অনুযায়ী, ০ থেকে ৫০ স্কোর ভালো, ৫১ থেকে ১০০ মাঝারি, ১০১ থেকে ১৫০ সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর এবং ১৫১ থেকে ২০০ ‘অস্বাস্থ্যকর’ হিসেবে ধরা হয়। ২০০-এর বেশি হলে তা আরও গুরুতর স্বাস্থ্যঝুঁকির ইঙ্গিত দেয়।

বিশেষজ্ঞরা বলছেন, বায়ুদূষণের এমন পরিস্থিতিতে শিশু, প্রবীণ ও অসুস্থ ব্যক্তিদের জন্য বাড়ির বাইরে কম সময় কাটানোই নিরাপদ।



কমেন্ট বক্স