ঢাকা

ডালাসের ক্যারলটনে গুলিবর্ষণে নিহত ২, আহত ৩

  • নিউজ প্রকাশের তারিখ : ইং
ছবি: সংগৃহীত ছবি: সংগৃহীত

ডালাস-এর উত্তরের উপশহর ক্যারলটন-এ পরপর দুই দফা গুলির ঘটনায় অন্তত দুইজন নিহত এবং আরও তিনজন আহত হয়েছেন।

মঙ্গলবার কোরিয়ানটাউন এলাকার একটি শপিং সেন্টারে প্রথম গুলিবর্ষণের ঘটনা ঘটে। ঘটনাস্থলে পৌঁছে পুলিশ চারজন প্রাপ্তবয়স্ককে গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করে।

এর কিছুক্ষণ পর প্রায় চার মাইল দূরে একটি অ্যাপার্টমেন্ট কমপ্লেক্সে দ্বিতীয় হামলার ঘটনা ঘটে। সেখানে একটি অ্যাপার্টমেন্ট থেকে একজনের মরদেহ উদ্ধার করা হয়।

পুলিশ জানিয়েছে, ঘটনায় জড়িত সন্দেহে ৬৯ বছর বয়সী সিউং হো হান-কে একটি মুদি দোকান থেকে গ্রেপ্তার করা হয়েছে। জিজ্ঞাসাবাদে তিনি ব্যবসায়িক আর্থিক বিরোধের কারণে ক্ষুব্ধ হয়ে এই হামলা চালিয়েছেন বলে স্বীকার করেছেন।

ক্যারলটন পুলিশ বিভাগ জানিয়েছে, এটি কোনো এলোমেলো হামলা নয়; নিহতদের সঙ্গে হামলাকারীর পূর্বপরিচয় ছিল। ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত চলছে।



কমেন্ট বক্স