মধ্যপ্রাচ্যে ক্রমবর্ধমান উত্তেজনা প্রশমন এবং সম্ভাব্য যুদ্ধ পরিস্থিতি এড়াতে ইরান-এর পাশে থাকার ঘোষণা দিয়েছে রাশিয়া। দেশটির পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ এক টেলিফোন আলাপে এই আশ্বাস দেন।
ইরানের সংবাদ সংস্থা ফার্স নিউজ এজেন্সি জানায়, সম্প্রতি দুই দেশের পররাষ্ট্রমন্ত্রীদের মধ্যে গুরুত্বপূর্ণ ফোনালাপ অনুষ্ঠিত হয়। সেখানে ল্যাভরভ বলেন, ইরানের বিরুদ্ধে যেকোনো সংঘাত বন্ধ এবং অঞ্চলে শান্তি ও স্থিতিশীলতা ফিরিয়ে আনতে রাশিয়া সম্ভাব্য সব ধরনের সহযোগিতা করতে প্রস্তুত।
বিশ্লেষকদের মতে, ইসরায়েল ও পশ্চিমা শক্তিগুলোর সঙ্গে ইরানের উত্তেজনার প্রেক্ষাপটে রাশিয়ার এই অবস্থান তাৎপর্যপূর্ণ। মস্কো চায় বড় ধরনের সংঘাত এড়াতে এবং কূটনৈতিক আলোচনার মাধ্যমে সমাধান খুঁজতে।
ফোনালাপে দুই পক্ষ আঞ্চলিক নিরাপত্তা ও দ্বিপাক্ষিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন। পাশাপাশি ভবিষ্যতে মধ্যস্থতাকারী হিসেবে রাশিয়া ভূমিকা রাখতে পারে বলেও ইঙ্গিত পাওয়া গেছে।
নিউজ ডেস্ক