ঢাকা

ফখরুল-তামিম-ফাতেমাসহ ১৫ বিশিষ্ট ব্যক্তি পাচ্ছেন ‘খালেদা জিয়া স্মৃতি স্বর্ণপদক

  • নিউজ প্রকাশের তারিখ : ইং
সদ্য প্রবর্তিত ‘আপসহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়া স্মৃতি স্বর্ণপদক ২০২৬’ সম্মাননায় ভূষিত হচ্ছেন দেশের বিভিন্ন অঙ্গনের ১৫ জন বিশিষ্ট ব্যক্তি। শুক্রবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে পুরস্কারপ্রাপ্তদের নাম ঘোষণা করেছে যুক্তরাষ্ট্রভিত্তিক সংগঠন বাংলাদেশ প্রবাসী নাগরিক কমিটি, ইনক।

এবারের তালিকায় রাজনীতি, ক্রীড়া, গণমাধ্যম, সাহিত্য, সমাজসেবা ও শিল্প-বাণিজ্য খাতের পরিচিত ব্যক্তিদের অন্তর্ভুক্ত করা হয়েছে। পুরস্কারপ্রাপ্তদের মধ্যে রয়েছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর, তামিম ইকবাল এবং ফাতেমা বেগম।

এছাড়া তালিকায় আরও রয়েছেন ইকবাল হাসান মাহমুদ টুকু, ডা. এ জেড এম জাহিদ হোসেন, ইসমাইল জবিউল্লাহ, আমিনুল হক এবং মাহদী আমিন।

গণমাধ্যম ও সামাজিক ক্ষেত্রে অবদানের জন্য সম্মাননা পাচ্ছেন কামাল উদ্দিন সবুজ, সানজিদা ইসলাম তুলী, ড. মাহবুব হাসান, আবদুল হাই শিকদার এবং আশরাফ কায়সার।

অন্যদিকে শিল্প ও ব্যবসা খাতে অবদানের স্বীকৃতি হিসেবে মনোনীত হয়েছেন ড. আবুল কাশেম হায়দার এবং আবদুল হক।

আয়োজক সংগঠন জানিয়েছে, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া-এর রাজনৈতিক আদর্শ, গণতান্ত্রিক ভূমিকা ও জাতীয় অবদান স্মরণে এই স্বর্ণপদক চালু করা হয়েছে। দেশের উন্নয়ন ও বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখা ব্যক্তিদের স্বীকৃতি দিতেই এ উদ্যোগ নেয়া হয়েছে বলে জানানো হয়।

সংগঠনের পক্ষ থেকে আরও বলা হয়েছে, এখন থেকে প্রতিবছর নিয়মিতভাবে এই সম্মাননা প্রদান করা হবে এবং সমাজের বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখা গুণী ব্যক্তিদের মূল্যায়নের ধারা অব্যাহত থাকবে।



কমেন্ট বক্স