ঢাকা

ইরানের আইআরজিসি-সংশ্লিষ্ট ৪১ জনকে গ্রেপ্তার করেছে বাহরাইন: মন্ত্রণালয়

  • নিউজ প্রকাশের তারিখ : ইং
ছবি : সংগৃহীত ছবি : সংগৃহীত

বাহরাইনের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)-এর সঙ্গে যুক্ত ৪১ জনকে গ্রেপ্তার করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছে রাষ্ট্রীয় সংবাদ সংস্থা বিএনএ।

একই সময়ে ইরানের সঙ্গে সম্পর্ক রয়েছে এমন ব্যক্তিদের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে বাহরাইন। দেশটির দাবি, এসব ব্যক্তি নিরাপত্তা ও রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকতে পারে।

এছাড়া, ইরানি হামলায় সমর্থন দেওয়ার অভিযোগে কয়েক ডজন মানুষের নাগরিকত্বও বাতিল করা হয়েছে বলে জানানো হয়েছে।

বাহরাইন কর্তৃপক্ষ এসব ব্যক্তির বিরুদ্ধে ইরানের প্রতি সহানুভূতি এবং বিদেশি শক্তির সঙ্গে ষড়যন্ত্রের অভিযোগ এনেছে।


সূত্র : আল জাজিরা 



কমেন্ট বক্স