ঢাকা

জন্মদিনে ইতিহাস গড়লেন মুশফিক, টেস্টে নতুন রেকর্ড

  • নিউজ প্রকাশের তারিখ : ইং
ছবি : সংগৃহীত ছবি : সংগৃহীত

৩৯তম জন্মদিনে ব্যাট হাতে নতুন এক ইতিহাস লিখলেন মুশফিকুর রহিম। বাংলাদেশের টেস্ট ক্রিকেটে সবচেয়ে বেশি পঞ্চাশোর্ধ্ব ইনিংস খেলার রেকর্ড এখন এককভাবে তার দখলে।

মিরপুরে পাকিস্তানের বিপক্ষে টেস্টের প্রথম দিনে ৪৮ রানে অপরাজিত ছিলেন তিনি। শনিবার (৯ মে) দ্বিতীয় দিনে নেমে শাহিন আফ্রিদির করা ৮৮.২তম ওভারে এক রান নিয়ে পূর্ণ করেন নিজের অর্ধশতক। এর মাধ্যমে টেস্টে তার পঞ্চাশোর্ধ্ব ইনিংস দাঁড়ায় ৪২-এ।

এর আগে এই রেকর্ড ছিল তামিম ইকবালের, যিনি ৪১টি পঞ্চাশোর্ধ্ব ইনিংস করেছিলেন। এবার তাকে পেছনে ফেলে শীর্ষে উঠে গেলেন মুশফিক।

এটিই প্রথমবার নয়, ধারাবাহিকভাবেও দারুণ ফর্মে আছেন এই অভিজ্ঞ ব্যাটার। টানা তিন টেস্ট ইনিংসে তিনি ৫০ বা তার বেশি রান করেছেন। গত বছরের নভেম্বরে আয়ারল্যান্ডের বিপক্ষে করেছিলেন অপরাজিত ৫৩ এবং ১০৬ রানের ইনিংস।

টেস্ট ক্যারিয়ারে মুশফিকের ৪২টি পঞ্চাশোর্ধ্ব ইনিংসের মধ্যে রয়েছে ১৩টি সেঞ্চুরি এবং ২৯টি ফিফটি। ধারাবাহিকতা আর অভিজ্ঞতার মিশেলে তিনি এখন বাংলাদেশের ব্যাটিংয়ের অন্যতম ভরসা।

এই তালিকায় তার পরেই আছেন মুমিনুল হক, যার ৩৯টি পঞ্চাশোর্ধ্ব ইনিংস রয়েছে। এরপর সাকিব আল হাসানের সংগ্রহ ৩৬টি।




কমেন্ট বক্স