ঢাকা

লাইফ সাপোর্টে অভিনেত্রী কারিনা কায়সার

  • নিউজ প্রকাশের তারিখ : ইং
ছবি : সংগৃহীত ছবি : সংগৃহীত

গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি কনটেন্ট ক্রিয়েটর ও অভিনেত্রী কারিনা কায়সারকে লাইফ সাপোর্টে নেওয়া হয়েছে।

শনিবার (৯ মে) দুপুরে সংবাদমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন তার বাবা, জাতীয় দলের সাবেক ফুটবলার কায়সার হামিদ।

তিনি জানান, কারিনার শারীরিক অবস্থার অবনতি হলে শুক্রবার রাতে তাকে লাইফ সাপোর্টে নেওয়া হয়।

কায়সার হামিদ বলেন, “ওর আগে থেকেই ফ্যাটি লিভারের সমস্যা ছিল। কিন্তু ঠিকমতো চিকিৎসা ও ওষুধ নেয়নি। পরে হঠাৎ সংক্রমণ দেখা দেয়। এর মধ্যে আবার হেপাটাইটিস এ-তে আক্রান্ত হয়। আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় লিভার ফেইলিউর হওয়ায় লাইফ সাপোর্টে নিতে হয়েছে।”

মেয়ের সুস্থতার জন্য সবার কাছে দোয়া চেয়ে তিনি বলেন, “সবাই আমার মেয়ের জন্য দোয়া করবেন।”

অভিনয়ের পাশাপাশি চিত্রনাট্যকার হিসেবেও পরিচিতি পেয়েছেন কারিনা কায়সার। তার উল্লেখযোগ্য কাজের মধ্যে রয়েছে ইন্টার্নশিপ এবং ৩৬-২৪-৩৬।




কমেন্ট বক্স