ঢাকা

ক্ষেতলালে ৩০০ পিস ট্যাপেন্টাডলসহ হাসানকে আটক করেছে পুলিশ।

  • নিউজ প্রকাশের তারিখ : ইং

জয়পুরহাট প্রতিনিধি:জয়পুরহাটের ক্ষেতলালে মাদকবিরোধী বিশেষ অভিযানে ৩০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ এক যুবককে গ্রেফতার করেছে ক্ষেতলাল থানা পুলিশ। শনিবার (৯ মে) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার থানা মোড় এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

গ্রেফতারকৃত ব্যক্তি উপজেলার রামপুরা গ্রামের নজরুল ইসলাম বাটুর ছেলে মোঃ হাসান মন্ডল (২৮)।

ক্ষেতলাল থানা সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ পরিদর্শক (তদন্ত) মুহঃ আব্দুল করিমের নেতৃত্বে এসআই আব্দুল মজিদ, এসআই জাহিদুল ইসলাম, এএসআই বেলাল ও এএসআই ফিরোজসহ সঙ্গীয় ফোর্স অভিযান পরিচালনা করেন। এসময় সন্দেহভাজন হাসান মন্ডলের দেহ তল্লাশি করে ৩০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়।

ক্ষেতলাল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মুক্তারুল আলম বিষয়টি নিশ্চিত করে জানান, মাদকের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। আটককৃত আসামির বিরুদ্ধে নিয়মিত মামলা প্রক্রিয়াধীন আছে।



কমেন্ট বক্স