ঢাকা

বাড়ি মানেই মা, আর মা মানেই পরম এক নির্ভরতা

  • নিউজ প্রকাশের তারিখ : ইং
ছবি: সংগৃহীত ছবি: সংগৃহীত


সিলেট জেলা প্রতিনিধি: বাড়ি মানেই তো মা, আর মা মানেই বাড়ি। জীবনের এই বিশেষ মানুষটিকে আমরা বছরের প্রতিটি দিনই ভালোবাসি। তবে মে মাসের দ্বিতীয় রোববার, অর্থাৎ মা দিবসের কল্যাণে বছরে একটি দিন অন্তত মায়ের জন্য মন ভরে কিছু করার বিশেষ সুযোগ থাকে।

সিলেটের মানুষের কাছে মায়ের মর্যাদা সবসময়ই অন্যরকম। গর্বের বিষয় হলো, আমাদের সিলেটে কোনো বৃদ্ধাশ্রম নেই; কারণ সিলেটের মানুষ মাকে একটু বেশিই ভালোবাসে। মা-বাবাকে নিজের ঘরে রেখে সেবা করাকে আমরা সওয়াব এবং গৌরবের মনে করি। এই পুণ্যভূমিতে মা মানেই ঘরের বরকত, যার কোনো বিকল্প নেই।


আজ থেকে ১১ বছর আগে যখন আব্বুকে হারালাম, তখন আমি নেহাতই ছোট। সেই থেকে মা একাই আমাদের আগলে বড় করেছেন। নিজের সবটুকু সুখ বিসর্জন দিয়ে তিনি একাধারে বাবা ও মায়ের ভূমিকা পালন করেছেন। আজও বাড়ি গিয়ে সবার আগে মাকে না দেখলে যেন জানটা ঠান্ডা হয় না। আসলে মায়েদের ঋণ কোনোদিন শোধ করা যায় না।

মাকে এই দিনটিতে ভালোবাসায় ভরিয়ে দিতে আর কী কী করতে পারেন তা দেখে নিন একঝলকে:

মায়ের জন্য বিশেষ খাবার: নিজের হাতে রান্না করুন বা ভালো কোনো রেস্তোরাঁয় নিয়ে গিয়ে পরিবারের সবাই মিলে সময় কাটান।
বিকেলের চা পর্ব: বারান্দায় বা ছাদে বসে মায়ের সঙ্গে আড্ডা দিন। এই সুযোগে মাকে সুন্দর একটি মগ বা চায়ের সেট উপহার দিন।
মায়ের বাড়তি যত্ন: ঘরেই মায়ের চুলে তেল মালিশ বা পেডিকিউর করে দিন। আপনার এই হাতের পরশ তাঁকে পরম তৃপ্তি দেবে।
স্মৃতিময় উপহার: মাকে একটি আন্তরিক চিঠি লিখুন অথবা পুরনো স্মৃতিগুলো দিয়ে একটি ফটো অ্যালবাম তৈরি করে দিন।
পছন্দের কেনাকাটা ও ভ্রমণ: মায়ের পছন্দের পোশাক উপহার দিন অথবা তাঁকে নিয়ে কোনো প্রিয় আত্মীয়ের বাড়ি থেকে ঘুরে আসুন।

উপহারের দাম যাই হোক, আপনার দেওয়া সময় এবং আন্তরিকতাই মায়ের কাছে শ্রেষ্ঠ পাওনা। পৃথিবীর সব মা ভালো থাকুক।



কমেন্ট বক্স