ঢাকা

কিশোরগঞ্জে লিচুর বিচি গলায় আটকে শিশুর মৃত্যু

  • নিউজ প্রকাশের তারিখ : ইং
ছবি: সংগৃহীত ছবি: সংগৃহীত


কিশোরগঞ্জের তাড়াইল উপজেলায় গলায় লিচুর বিচি আটকে ঋত্বিক সাহা (৮) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। রোববার উপজেলার ভাওয়াল গ্রামে নিজ বাড়িতে এ ঘটনা ঘটে।

ঋত্বিক সাহা ওই গ্রামের টিপন সাহার ছেলে। সে পুরুড়া বর্ণমালা কিন্ডারগার্টেনের নার্সারি শ্রেণির শিক্ষার্থী ছিল।

স্থানীয়রা জানান, বাড়িতে লিচু খাওয়ার সময় অসাবধানতাবশত তার গলায় বিচি আটকে যায়। পরে পরিবারের সদস্যরা দ্রুত তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার চেষ্টা করেন। তবে এর আগেই তার মৃত্যু হয়।

শিশুটির আকস্মিক মৃত্যুতে পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।




কমেন্ট বক্স