ঢাকা

সরকারের সাফল্যে নিরপেক্ষ পুলিশ প্রশাসনের বিকল্প নেই: প্রধানমন্ত্রী

  • নিউজ প্রকাশের তারিখ : ইং
ছবি : সংগৃহীত ছবি : সংগৃহীত

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, সরকার যেমন চিরস্থায়ী নয়, তেমনি পুলিশের পদও স্থায়ী নয়। তাই সরকারের সফলতার জন্য নিরপেক্ষ ও পেশাদার পুলিশ প্রশাসনের কোনো বিকল্প নেই।

সোমবার সকালে রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে পুলিশ সপ্তাহ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

পুলিশ সদস্যদের উদ্দেশে তিনি বলেন, দুর্নীতি ও সন্ত্রাসের বিরুদ্ধে কোনো আপস করা যাবে না। যে দলেরই হোক, অপরাধে জড়িতদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নিতে হবে। দেশের আইনশৃঙ্খলা ও শান্তি-শৃঙ্খলা বজায় রাখা পুলিশের অন্যতম প্রধান দায়িত্ব বলেও উল্লেখ করেন তিনি।




কমেন্ট বক্স