ঢাকা

সীমান্তে কাঁটাতার বসাতে বিএসএফকে জমি দিচ্ছে পশ্চিমবঙ্গ সরকার

  • নিউজ প্রকাশের তারিখ : ইং
ছবি : সংগৃহীত ছবি : সংগৃহীত

সীমান্তে কাঁটাতার বসানোর জন্য প্রয়োজনীয় জমি ৪৫ দিনের মধ্যে বিএসএফের হাতে তুলে দেবে পশ্চিমবঙ্গ সরকার। সোমবার নতুন সরকারের প্রথম মন্ত্রিসভা বৈঠকে ছয়টি সিদ্ধান্ত নেওয়া হয়, যার মধ্যে এই সিদ্ধান্তটিও রয়েছে।

নবম মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পর সোমবার প্রথমবার নবান্নে প্রবেশ করেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।

তিনি বলেন, রাজ্যের জনবিন্যাস পরিবর্তিত হয়েছে। এ কারণে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও বিএসএফকে প্রয়োজনীয় জমি হস্তান্তরের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ভূমি ও রাজস্বসচিব এবং মুখ্যসচিবকে বিষয়টি বাস্তবায়নের দায়িত্ব দেওয়া হয়েছে। ৪৫ দিনের মধ্যে জমি হস্তান্তর সম্পন্ন করা হবে বলেও জানান তিনি।

মুখ্যমন্ত্রী আরও বলেন, আগের সরকার অবৈধ অনুপ্রবেশ রোধে জমি হস্তান্তরের প্রক্রিয়ায় বাধা দিয়েছে। তবে বর্তমান সরকার বিএসএফের প্রয়োজন অনুযায়ী জমি দিতে প্রস্তুত থাকবে। তিনি জানান, নতুন সরকার জনগণের কল্যাণে কাজ করবে এবং দলমত নির্বিশেষে উন্নয়ন কার্যক্রম চালিয়ে যাবে।

উল্লেখ্য, পশ্চিমবঙ্গের সঙ্গে বাংলাদেশের প্রায় ২,২১৭ কিলোমিটার দীর্ঘ সীমান্ত রয়েছে, যা ভারত–বাংলাদেশ সীমান্তের একটি বড় অংশ।

সূত্র: আনন্দবাজার পত্রিকা






কমেন্ট বক্স