ঢাকা

কাউনিয়ায় টাপেন্টাডল ট্যাবলেটসহ যুবক গ্রেফতার

  • নিউজ প্রকাশের তারিখ : ইং
ছবি : মিরর নিউজ ছবি : মিরর নিউজ

রংপুরের কাউনিয়া থানা এলাকায় মাদকবিরোধী অভিযানে ১০০ পিস টাপেন্টাডল ট্যাবলেটসহ এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। রবিবার (১০ মে) বিকেলে কাউনিয়া থানাধীন ৩ নং কুর্শা ইউনিয়নের ধর্মেশ্বর মৌজার বুড়াইল ব্রিজ সংলগ্ন এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, কাউনিয়া থানার এসআই (নিরস্ত্র) মোঃ সাহানুর আলম সরকার সঙ্গীয় ফোর্সসহ মাদকবিরোধী অভিযান পরিচালনাকালে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন, লালমনিরহাট থেকে রংপুরগামী তাসনীম পরিবহনের একটি লোকাল বাসে যাত্রীবেশে এক ব্যক্তি মাদক বহন করছে। পরে অফিসার ইনচার্জের নির্দেশক্রমে পুলিশ বুড়াইল ব্রিজ সংলগ্ন রংপুর-লালমনিরহাট মহাসড়কে অবস্থান নেয়।

একপর্যায়ে সন্দেহভাজন বাসটি সেখানে পৌঁছালে পুলিশ থামানোর সংকেত দেয়। বাসে তল্লাশি চালিয়ে এক যাত্রীর আচরণ সন্দেহজনক মনে হলে তাকে নিচে নামিয়ে দেহ তল্লাশি করা হয়। এ সময় তার পরিহিত ট্রাউজারের ভিতরে বিশেষ কৌশলে লুকিয়ে রাখা ১০০ পিস টাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃত ব্যক্তি হলেন মোঃ স্বপন মিয়া (২৪)। তিনি রংপুর মহানগরীর কোতোয়ালী থানার পশ্চিম খাসবাগ এলাকার বাসিন্দা।
উদ্ধারকৃত ট্যাবলেটগুলোর বাজারমূল্য প্রায় ২০ হাজার টাকা বলে জানিয়েছে পুলিশ। এছাড়াও মাদক ক্রয়-বিক্রয়ের কাজে ব্যবহৃত একটি বাটন মোবাইল ফোন জব্দ করা হয়েছে।

এ ঘটনায় কাউনিয়া থানায় অফিসার ইনচার্জ ওসি জানায় -
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর ৩৬(১) সারণির ২৯(ক) ধারায় মামলা দায়ের করা হয়েছে।




কমেন্ট বক্স