ঢাকা

হাম উপসর্গে আরও ৬ জনের মৃত্যু, সারাদেশে বাড়ছে আক্রান্তের সংখ্যা

  • নিউজ প্রকাশের তারিখ : ইং
ছবি : সংগৃহীত ছবি : সংগৃহীত

দেশে গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও ছয়জনের মৃত্যু হয়েছে। সোমবার স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোল রুম থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হাম রোগীর সংখ্যা ১ হাজার ৩৪১ জন। আর ১৫ মার্চ থেকে ১১ মে পর্যন্ত সন্দেহজনক হাম রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৫০ হাজার ৫০০ জনে।

একই সময়ে নিশ্চিত হাম রোগীর সংখ্যা ১১৮ জন এবং মোট নিশ্চিত রোগীর সংখ্যা ৬ হাজার ৯৩৭ জনে পৌঁছেছে।

স্বাস্থ্য অধিদপ্তর আরও জানায়, ১৫ মার্চ থেকে ১১ মে পর্যন্ত সন্দেহজনক হাম রোগে হাসপাতালে ভর্তি হয়েছেন ৩৫ হাজার ৯৮০ জন। এর মধ্যে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ৩১ হাজার ৯৯২ জন।

এছাড়া একই সময়ে সন্দেহজনক হামে মোট ৩৫০ জনের মৃত্যু হয়েছে। আর নিশ্চিত হামে মৃত্যু হয়েছে ৬৫ জনের।




কমেন্ট বক্স