ঢাকা

ফুলবাড়ী ২৯ বিজিবির অভিযানে মাদক জব্দ

  • নিউজ প্রকাশের তারিখ : ইং
ছবি : সংগৃহীত ছবি : সংগৃহীত

ফুলবাড়ী উপজেলা প্রতিনিধি: দিনাজপুরের ফুলবাড়ী উপজেলায় ২৯ বিজিবির পৃথক অভিযানে মাদকদ্রব্য ও যৌন উত্তেজক সিরাপ জব্দ করা হয়েছে।

১০ মে রবিবার ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি) এর অধীনস্থ দাইনুর বিওপি চোরাচালান ও মাদকবিরোধী অভিযান পরিচালনা করে মালিকবিহীন ২,০০০ পিস ভারতীয় নেশাজাতীয় ট্যাবলেট ও ৫০০ পিস ভারতীয় নেশাজাতীয় ইনজেকশন আটক করে। জব্দকৃত মাদকের সিজার মূল্য ২,৩৫,০০০ টাকা।

অন্যদিকে খানপুর বিওপি কর্তৃক আরেকটি অভিযানে ৪৮০ বোতল বাংলাদেশি যৌন উত্তেজক সিরাপ আটক করা হয়, যার সিজার মূল্য ৭২,০০০ টাকা।

এ বিষয়ে ২৯ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আরিফ উজ জামান জানান, ভবিষ্যতেও চোরাচালান ও মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে এবং এ ধরনের কার্যক্রম আরও জোরদার করা হবে।



কমেন্ট বক্স