ঢাকা

ছয় দফা দাবিতে মহম্মদপুরে মেডিকেল রিপ্রেজেন্টেটিভদের মানববন্ধন

  • নিউজ প্রকাশের তারিখ : ইং
রাকিবুল হাসান রাকিবুল হাসান
মাগুরা প্রতিনিধি:
দীর্ঘদিনের বঞ্চনা, শ্রম শোষণ ও পেশাগত বৈষম্যের প্রতিবাদে মাগুরার মহম্মদপুরে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন মেডিকেল রিপ্রেজেন্টেটিভরা। ন্যায্য অধিকার আদায়, পেশার মর্যাদা রক্ষা এবং নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিতসহ ছয় দফা দাবিতে এ কর্মসূচির আয়োজন করা হয়।

সোমবার (১১ মে) সকাল ১০টায় মহম্মদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে ফারিয়ার উদ্যোগে এ প্রতিবাদী মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, ওষুধ কোম্পানিগুলো মেডিকেল রিপ্রেজেন্টেটিভদের কঠোর পরিশ্রমের মাধ্যমে বিপুল মুনাফা অর্জন করলেও মাঠপর্যায়ের কর্মীরা ন্যায্য অধিকার থেকে বঞ্চিত রয়েছেন। সকাল থেকে গভীর রাত পর্যন্ত কাজ করানো হলেও অতিরিক্ত সময়ের পারিশ্রমিক, চাকরির নিরাপত্তা ও সম্মানজনক বেতন কাঠামো নিশ্চিত করা হচ্ছে না।
বক্তারা বলেন, বছরের পর বছর চাকরি করেও অনেক মেডিকেল রিপ্রেজেন্টেটিভ গ্র্যাচুইটি, বেতন বৃদ্ধি ও অন্যান্য মৌলিক সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন। এ বৈষম্যের অবসান ঘটাতে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানান তারা।
মানববন্ধনে বক্তব্য দেন মহম্মদপুর উপজেলা ফারিয়ার উপদেষ্টা মো. নজরুল ইসলাম (একমি), সহ-সভাপতি মো. রঞ্জু মৃধা (রেনেটা) এবং সভাপতি মো. শরিফুল ইসলাম।
বক্তারা আরও বলেন, দেশের স্বাস্থ্যখাত সচল রাখতে মেডিকেল রিপ্রেজেন্টেটিভদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। অথচ তারাই বর্তমানে অবহেলা, বৈষম্য ও অনিশ্চয়তার মধ্যে কাজ করছেন। তাদের দাবি, শ্রমের ন্যায্য মূল্য ও পেশাগত সম্মান নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে দ্রুত উদ্যোগ নিতে হবে।
দীর্ঘদিনের বঞ্চনা, শ্রম শোষণ ও পেশাগত বৈষম্যের প্রতিবাদে মাগুরার মহম্মদপুরে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন মেডিকেল রিপ্রেজেন্টেটিভরা। ন্যায্য অধিকার আদায়, পেশার মর্যাদা রক্ষা এবং নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিতসহ ছয় দফা দাবিতে এ কর্মসূচির আয়োজন করা হয়।



কমেন্ট বক্স