ঢাকা

গোবরাতলায় এমপি নুরুল ইসলাম বুলবুলের শিক্ষা প্রতিষ্ঠান পরিদর্শন ও সৌজন্য সাক্ষাৎ

  • নিউজ প্রকাশের তারিখ : ইং
ছবি : সংগৃহীত ছবি : সংগৃহীত


চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: আজ ১১ই মে সোমবার সকাল ১০ টার দিকে চাঁপাইনবাবগঞ্জ সদর-৩ আসনের মাননীয় সংসদ সদস্য জননেতা নুরুল ইসলাম বুলবুল এমপি গোবরাতলা ইউনিয়নের মহিপুর সাজ্জাদ আহমেদ মিঞা উচ্চ বিদ্যালয় পরিদর্শন করেন। এবং প্রধান শিক্ষকের সাথে সৌজন্য সাক্ষাত করেন। সাক্ষাত শেষে পরিদর্শন বহিতে স্বাক্ষর করেন। এবং প্রধান শিক্ষক সহ অন্যান্যদের প্রতিষ্ঠানের শিক্ষার মান উন্নয়নের জন্য পরামর্শ দেন। ক্লাস চলাকালীন বিভিন্ন শ্রেণীতে গিয়ে ছাত্রছাত্রীদের লেখাপড়ার খোঁজখবর নেন।

পরবর্তীতে বেলা ১১ টার সময় মুনসেফপুর ফাজিল মাদ্রাসা পরিদর্শনে যান। সেখানে মাদ্রাসার অধ্যক্ষের সাথে সৌজন্য সাক্ষাত করেন। 

মাদ্রাসার অধ্যক্ষ, মাদ্রাসার ম্যানেজিং কমিটির সভাপতিসহ মাদ্রাসা কতৃপক্ষ ফুল দিয়ে বরণ করে নেন মাননীয় এমপি মহোদয়কে। 
সেখানেও তিনি শিক্ষার মান উন্নয়নের জন্য পরামর্শ দেন। এবং ক্লাস চলাকালীন বিভিন্ন শ্রেণীতে গিয়ে ছাত্রছাত্রীদের লেখাপড়ার খোঁজখবর নেন।

এসময় উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা জামায়াতের নায়েবে আমির অধ্যাপক দুরুল হোদা! সদর উপজেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য, আগামীর গোবরাতলা ইউনিয়ন পরিষদ নির্বাচনের চেয়ারম্যান প্রার্থী অধ্যক্ষ মাওলানা সাদিকুল ইসলাম! গোবরাতলা ইউনিয়ন জামায়াতের আমীর মাওলানা আকবর আলী সহ ইউনিয়ন জামায়াতের বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীলবৃন্দ।



কমেন্ট বক্স