ঢাকা

জাবি ও চীনের হুবেই ইউনিভার্সিটির মধ্যে সমঝোতা স্মারক চুক্তি স্বাক্ষর

  • নিউজ প্রকাশের তারিখ : ইং


জাবি প্রতিনিধি:জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) সঙ্গে চীনের হুবেই ইউনিভার্সিটির একটি সমঝোতা স্মারক চুক্তি স্বাক্ষরিত হয়েছে। 


সোমবার (১০ মে) বিকেলে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অফিসের সেমিনার কক্ষে এ চুক্তি স্বাক্ষরিত হয়।


জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের পক্ষে উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল আহসান এবং হুবেই ইউনিভার্সিটির পক্ষে অধ্যাপক ড. লিউ জিয়ানপিং এ চুক্তিতে স্বাক্ষর করেন। এ চুক্তির আওতায় ‘বেল্ট অ্যান্ড রোড’ উদ্যোগের অংশ হিসেবে স্মার্ট হেলথ, ডিজিটাল ট্রান্সফরমেশন, দ্বিপাক্ষিক শিক্ষা ও গবেষণা, সেমিনার এবং কর্মশালায় অংশগ্রহণের সুযোগ সৃষ্টি হবে।


জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল আহসান বলেন, এ চুক্তির ফলে দুই প্রতিষ্ঠানে পারস্পরিক সহযোগিতার ক্ষেত্র প্রসারিত হবে| শিক্ষক-শিক্ষার্থীসহ গবেষকরা বিভিন্ন তথ্যসহ প্রয়োজনীয় বিষয় পারস্পরিক আদান-প্রদান করতে পারবেন।



এসময় চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের  উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. সোহেল আহমেদ, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. আবদুর রব, পরিবেশ বিজ্ঞান বিভাগের সভাপতি অধ্যাপক ড. এ. কে. এম. রাশিদুল আলম এবং অর্থনীতি বিভাগের সভাপতি অধ্যাপক ড. মুহাম্মদ শফিকুল ইসলামসহ আরও অনেকে।


এছাড়া হুবেই ইউনিভার্সিটির ইন্টারন্যাশনাল অফিসের ডিরেক্টর অধ্যাপক ড. কাই লেই ও স্কুল অব কম্পিউটার সায়েন্সের ডিন অধ্যাপক ড. ঝাং ইয়ানসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।



কমেন্ট বক্স