ঢাকা

কুষ্টিয়ায় ওষুধ কোম্পানির প্রতিনিধিদের মানববন্ধন

  • নিউজ প্রকাশের তারিখ : ইং
ছবি : সংগৃহীত ছবি : সংগৃহীত
কুষ্টিয়া প্রতিনিধি :

কুষ্টিয়ার কুমারখালীতে পেশার মর্যাদা রক্ষা ও নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিতের দাবিতে ঔষধ কোম্পানির প্রতিনিধিরা মানববন্ধন কর্মসূচি পালন করেছেন। সোমবার বেলা ১২ টায় কুমারখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চত্বরে উপজেলা ফরিয়া সংগঠনের আয়োজনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বিভিন্ন ঔষধ কোম্পানির মেডিকেল রিপ্রেজেন্টেটিভরা অংশ নেন। এ সময় তারা পেশাগত সম্মান বজায় রাখা এবং কর্মক্ষেত্রে নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানান।

বক্তারা বলেন, মেডিকেল রিপ্রেজেন্টেটিভরা দেশের শিক্ষিত ও প্রশিক্ষিত জনগোষ্ঠীর একটি গুরুত্বপূর্ণ অংশ। তারা ওষুধ কোম্পানি ও চিকিৎসকদের মধ্যে সমন্বয় রক্ষা করে স্বাস্থ্যসেবায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছেন।
অংশগ্রহণকারীরা ক্ষোভ প্রকাশ করে বলেন, তাদের ‘দালাল’ হিসেবে আখ্যায়িত করা অনভিপ্রেত ও অসম্মানজনক। এ ধরনের মন্তব্য বন্ধের আহ্বান জানিয়ে তারা বলেন,
“আমরা দালাল নই, আমরাও মানুষ। আমাদের পেশারও মর্যাদা রয়েছে।”

মানববন্ধন শেষে অংশগ্রহণকারীরা  উপজেলা নির্বাহী কর্মকর্তা কাছে স্মারকলিপি প্রদান করেন   কর্তৃপক্ষের কাছে তাদের দাবিগুলো বিবেচনার আহ্বান জানান।
এসময় ফারিয়া কুমারখালি শাখার সভাপতি আব্দুর রশিদ, সাধারন সম্পাদক মিনারুল ইসলামসহ প্রায় শতাধিক সদস্য উপস্থিত ছিলেন।

কমেন্ট বক্স