ঢাকা

পীরগঞ্জে কৃষি উৎপাদন বৃদ্ধিতে ‘পার্টনার কংগ্রেস’ অনুষ্ঠিত

  • নিউজ প্রকাশের তারিখ : ইং
ছবি : সংগৃহীত ছবি : সংগৃহীত
মোঃ আসাদুজ্জামান 
পীরগঞ্জ ঠাকুরগাঁও :

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে আধুনিক কৃষি প্রযুক্তির প্রসার ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে দিনব্যাপী ‘কৃষক পার্টনার কংগ্রেস’ অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুপুরে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

​বাংলাদেশ সরকারের ‘প্রোগ্রাম অন এগ্রিকালচার এ্যান্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন, এন্টারপ্রেনরশিপ এন্ড রেসিলিয়েন্স’ (PARTNER) 
 প্রোগ্রামের আওতায় পাটনার কংগ্রেসে উদ্বোধন করেন ঠাকুরগাঁও - ৩ আসনের সংসদ সদস্য জাহিদুর রহমান জাহিদ।

উপজেলা নির্বাহী অফিসার গোলাম রব্বানী সরদারে সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন জেলা কৃষি সম্প্রসারন অধিদপ্তরে'র উপ-পরিচালক কৃষিবিদ মাজেদুল ইসলাম, দিনাজপুর অঞ্চলে'র পার্টনার প্রকল্পের সিনিয়র অফিসার সঞ্জয় দেবনাথ, উপজেলা সাবেক চেয়ারম্যান জিয়াউল ইসলাম জিয়া, উপজেলা কৃষি কর্মকর্তা নাজমুল হাসান, প্রবীণ সাংবাদিক মেহের এলাহী। এসময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক রেজওয়ানুল ইসলাম,  পৌর বিএনপির সভাপতি রুহুল আমিন, সাধারণ সম্পাদক রেজাউল করিম রাজা  পীরগঞ্জ প্রেসক্লাবের সভাপতি জয়নাল আবেদীন বাবুল, সাধারণ সম্পাদক নসরতে খোদা রানা, সহসভাপতি ও সাবেক ভিপি আসাদুজ্জামান চৌধুরী মানু, দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি সভাপতি মোকাদ্দেছ হায়াত মিলনসহ অনেকে।
আলোচনা শেষে অতিথিদের সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।  পরিষদ চত্বরে ছয়টি স্টলে দেশীয় ফল ফসলে প্রদর্শন পার্টনার কংগ্রেসের স্থান পায়।
ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে আধুনিক কৃষি প্রযুক্তির প্রসার ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে দিনব্যাপী ‘কৃষক পার্টনার কংগ্রেস’ অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুপুরে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।



কমেন্ট বক্স