ঢাকা

ছাপড়হাটি ইউনিয়ন পরিষদ নির্বাচন, বিএনপিতে ত্রিমুখী আলোচনার ঝড়

  • নিউজ প্রকাশের তারিখ : ইং
ছবি: সংগৃহীত ছবি: সংগৃহীত
গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার ৯ নং ছাপড়হাটি ইউনিয়ন পরিষদের আসন্ন নির্বাচনকে ঘিরে বিএনপির তিন হেভিওয়েট নেতাকে নিয়ে শুরু হয়েছে ব্যাপক আলোচনা। সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী হিসেবে তৃণমূল নেতাকর্মী ও সাধারণ ভোটারদের মুখে এখন সবচেয়ে বেশি উচ্চারিত হচ্ছে তিনটি নাম—এফ আই জাহাঙ্গীর মন্ডল, গোলাম আযম এবং প্রভাষক আমিনুল ইসলাম।

তৃণমূল সূত্রে জানা যায়, দীর্ঘ ১৭ বছরের রাজনৈতিক প্রতিকূলতায়ও যিনি মাঠ ছাড়েননি, জেল-জুলুম ও একাধিক হুলিয়া মাথায় নিয়েও দলীয় কার্যক্রম চালিয়ে গেছেন—এমন ত্যাগী নেতা হিসেবে এফ আই জাহাঙ্গীর মন্ডলকে অনেকেই এগিয়ে রাখছেন। দলীয় সংকটকালেও সক্রিয় ভূমিকা রাখায় তার প্রতি নেতাকর্মীদের একটি শক্ত সমর্থন রয়েছে।
অন্যদিকে, গত ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিএনপির প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করা গোলাম আযমও এবার নিজের অবস্থান আরও সুসংহত করেছেন। স্থানীয় পর্যায়ে তার গ্রহণযোগ্যতা এবং পূর্ব অভিজ্ঞতা তাকে এই প্রতিযোগিতায় শক্ত অবস্থানে রেখেছে বলে মনে করছেন অনেকেই।

এছাড়া, সমাজসেবামূলক কর্মকাণ্ডের জন্য এলাকায় ব্যাপক পরিচিত প্রভাষক আমিনুল ইসলামও আলোচনার কেন্দ্রে রয়েছেন। দানবীর ও মানবিক ব্যক্তিত্ব হিসেবে সাধারণ মানুষের কাছে ইতোমধ্যে ইতিবাচক ভাবমূর্তি গড়ে তুলেছেন তিনি।

একাধিক ভোটার জানান, “তিনজনই নিজ নিজ জায়গা থেকে যোগ্য প্রার্থী। শেষ পর্যন্ত দল যাকেই মনোনয়ন দেবে, আমরা চাই তিনি যেন এলাকার উন্নয়নে কাজ করেন।”
আরেকজন বলেন, “ত্যাগ, জনপ্রিয়তা ও উন্নয়ন—এই তিন বিষয়ই এবার প্রার্থী বাছাইয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

সব মিলিয়ে, ছাপড়হাটি ইউনিয়নের রাজনৈতিক অঙ্গনে বিএনপিকে ঘিরে এখন ত্রিমুখী আলোচনার ঝড় বইছে। কে পাচ্ছেন শেষ পর্যন্ত দলীয় মনোনয়ন—তা নিয়েই চলছে জোর আলোচনা ও হিসাব-নিকাশ।



কমেন্ট বক্স