ঢাকা

চট্টগ্রামে সাপের কামড়ে চট্টগ্রামে

  • নিউজ প্রকাশের তারিখ : ইং
রাকিবুল হাসান রাকিবুল হাসান

চট্টগ্রামের ফটিকছড়িতে মায়ের সাথে পানি আনতে গিয়ে বিষধর সাপের কামড়ে প্রাণ হারিয়েছে ২ বছর বয়সী শিশু মোহাম্মদ আয়াত। সোমবার (১১ মে) সন্ধ্যায় নাজিরহাট পৌরসভার সুয়াবিল তৈয়বীয়াপাড়া এলাকায় এই হৃদয়বিদারক ঘটনা ঘটে। নিহত আয়াত ওই এলাকার মো. রবিউল হোসেনের ছেলে।

জানা যায়, সোমবার সন্ধ্যায় শিশুটি তার মায়ের সঙ্গে বাড়ির সামনের টিউবওয়েলে পানি আনতে গিয়েছিল। এসময় অন্ধকারে বিষধর সাপ তাকে কামড় দেয়। মায়ের চিৎকারে প্রতিবেশীরা এগিয়ে এসে দ্রুত তাকে উদ্ধার করে নাজিরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে চিকিৎসা। হাসপাতালে পৌঁছানোর কিছুক্ষণের মধ্যেই শিশুটি মৃত্যুর কোলে ঢলে পড়ে।

নিহত শিশুর চাচা মুহাম্মদ শওকত ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, তাৎক্ষণিকভাবে শিশুটিকে উদ্ধার করে মোটরসাইকেলে করে দ্রুত নাজিরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। কিন্তু সেখানে তারা রক্ত পরীক্ষা করতে দীর্ঘ সময় ব্যয় করে। চিকিৎসায় অবহেলার কারণে তার মৃত্যু হয়।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মুহাম্মদ তৌহিদুল আলম বলেন, পরিবার চিকিৎসার অবহেলার যে অভিযোগ তুলেছে সেটা সম্পূর্ণ মিথ্যা। রোগীকে আনার সাথে সাথে আমরা চিকিৎসা শুরু করি। বিষধর সাপে কাটলে রোগীর ঝিমুনি, চোখের পাতা বন্ধ হয়ে আসা, শ্বাসকষ্ট, বমি ভাব, গলা ও পেশি দুর্বলতা এবং কথা বলতে অসুবিধা এসব লক্ষণ তার মধ্যে ছিল না। রক্ত পরীক্ষার রিপোর্ট ভালো ছিল। তাই রোগীকে ভ্যাকসিন দেওয়া হয়নি। রোগীর রক্ত পরীক্ষা শেষে চট্টগ্রাম মেডিকেল কলেজে প্রেরণের জন্য ১৫-২০ মিনিটের মধ্যে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়। তারপও আমরা ৩ সদস্যের তদন্ত কমিটি গঠন করেছি। 

চট্টগ্রামের ফটিকছড়িতে মায়ের সাথে পানি আনতে গিয়ে বিষধর সাপের কামড়ে প্রাণ হারিয়েছে ২ বছর বয়সী শিশু মোহাম্মদ আয়াত। সোমবার (১১ মে) সন্ধ্যায় নাজিরহাট পৌরসভার সুয়াবিল তৈয়বীয়াপাড়া এলাকায় এই হৃদয়বিদারক ঘটনা ঘটে। নিহত আয়াত ওই এলাকার মো. রবিউল হোসেনের ছেলে।



কমেন্ট বক্স