ঢাকা

কোরবানির পশুবাহী যানবাহনে চাঁদাবাজির অভিযোগ পেলেই ব্যবস্থা: স্বরাষ্ট্রমন্ত্রী

  • নিউজ প্রকাশের তারিখ : ইং
ছবি : সংগৃহীত ছবি : সংগৃহীত

কোরবানির পশুবাহী যানবাহনে ছিনতাই ও চাঁদাবাজির অভিযোগ পাওয়া গেলে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, এ ধরনের অপরাধ ঠেকাতে পুলিশের হটলাইন সার্বক্ষণিক চালু থাকবে।

মঙ্গলবার দুপুর আড়াইটার দিকে সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী জানান, ঈদুল আজহাকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ঈদের আগে ও পরে মোট ১৪ দিন পুলিশ সদর দপ্তরে বিশেষ মনিটরিং সেল চালু থাকবে।

তিনি আরও বলেন, কোরবানির পশুর চামড়া সঠিকভাবে সংরক্ষণের জন্য লবণ বিতরণে সরকার ২০ কোটি টাকা বরাদ্দ দিয়েছে।

ঈদের নিরাপত্তা ব্যবস্থা প্রসঙ্গে সালাহউদ্দিন আহমদ বলেন, দায়িত্বপ্রাপ্ত আইনশৃঙ্খলা বাহিনীকে সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে, যাতে মানুষ নির্বিঘ্নে ঈদ উদযাপন করতে পারে।

এ ছাড়া তিনি জানান, ঈদের আগেই সব গার্মেন্টস শ্রমিকের বেতন-ভাতা পরিশোধ করা হবে। এ বিষয়ে বিজিএমইএ এবং বিকেএমইএ সম্মতি দিয়েছে।
  



কমেন্ট বক্স