ঢাকা

আন্তর্জাতিক নার্স দিবসে মাগুরায় ইউনিল্যাব নার্সিং ইনস্টিটিউটের বর্ণাঢ্য র‍্যালি

  • নিউজ প্রকাশের তারিখ : ইং
ছবি ; মিরর নিউজ ছবি ; মিরর নিউজ

মাগুরা প্রতিনিধি: আমাদের নার্সরা, আমাদের ভবিষ্যৎ” প্রতিপাদ্যকে সামনে রেখে আন্তর্জাতিক নার্স দিবস ২০২৬ উপলক্ষে মাগুরায় ইউনিল্যাব নার্সিং ইনস্টিটিউটের উদ্যোগে বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার সকালে আয়োজিত র‍্যালিটি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় প্রতিষ্ঠান প্রাঙ্গণে এসে শেষ হয়। র‍্যালিতে শিক্ষক, শিক্ষার্থী ও কর্মকর্তাদের প্রাণবন্ত অংশগ্রহণে পুরো আয়োজন উৎসবমুখর পরিবেশ ধারণ করে।

মানবসেবায় নিয়োজিত নার্সদের অবদানকে সম্মান জানানো এবং ভবিষ্যৎ নার্সদের অনুপ্রাণিত করতেই এ আয়োজন করা হয়। র‍্যালিটি পরিচালনা করেন সুবাস চন্দ্র বিশ্বাস।

অনুষ্ঠানে ইউনিল্যাব নার্সিং ইনস্টিটিউটের সকল শিক্ষার্থী অংশ নেন। দিবসটি ঘিরে শিক্ষার্থীদের মাঝে ছিল ব্যাপক উৎসাহ-উদ্দীপনা ও আনন্দঘন পরিবেশ তৈরি হয়েছে।




কমেন্ট বক্স