ঢাকা

ইসিতে নির্বাচনি ব্যয়ের হিসাব জমা দিল জামায়াত

  • নিউজ প্রকাশের তারিখ : ইং


ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ব্যয় হয়েছে চার কোটি ৪৯ লাখ ৪৭ হাজার ৯৭২ টাকা। মঙ্গলবার (১২ মে) নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদের কাছে এ হিসাব জমা দেন দলটির সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়ের।

দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার সই করা হিসাব বিবরণী অনুযায়ী, ২২৫ জন প্রার্থীকে অনুদান হিসেবে দেওয়া হয়েছে চার কোটি টাকা। এছাড়া নির্বাচনি ইশতেহার তৈরি ও ছাপা, সংবাদ সম্মেলন, আপ্যায়ন, পরিবহন, কেন্দ্রীয় নেতাদের সফর এবং আইসিসিতে বিজ্ঞাপন বাবদ বিভিন্ন খাতে ব্যয় দেখানো হয়েছে।

হিসাব অনুযায়ী, প্রচারণায় ২০ লাখ ৯০ হাজার ৮২৭ টাকা, জনসভা ও সফরে ১৪ লাখ ১৭ হাজার ৫৯৯ টাকা, স্টাফ খাতে দুই লাখ ৮৫ হাজার ৯০২ টাকা এবং আবাসন ও প্রশাসনিক কাজে ৯ লাখ ৪৪ হাজার ৯৪৪ টাকা ব্যয় করেছে দলটি। এছাড়া বিবিধ খাতে আরও দুই লাখ টাকা খরচের তথ্য দেওয়া হয়েছে।

উল্লেখ্য, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জামায়াতে ইসলামী ৬৮টি আসনে জয় পায়, যা দলটির ইতিহাসে সর্বোচ্চ। অন্যদিকে জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের শরিক এনসিপি পেয়েছে ছয়টি আসন।




কমেন্ট বক্স