ঢাকা

২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে আরো ৯ শিশুর মৃত্যু

  • নিউজ প্রকাশের তারিখ : ইং
ছবি: সংগৃহীত ছবি: সংগৃহীত


গত ২৪ ঘণ্টায় দেশে হাম ও হামের উপসর্গে আরও ৯ শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে ৩ জনের মৃত্যু নিশ্চিতভাবে হামে এবং বাকি ৬ জনের মৃত্যু হয়েছে হামের উপসর্গ নিয়ে। একই সময়ে নতুন করে আক্রান্ত হয়েছে ১ হাজার ১৯২ শিশু

মঙ্গলবার (১২ মে) স্বাস্থ্য অধিদপ্তরের প্রকাশিত সর্বশেষ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, গত দেড় মাসে সারা দেশে হাম ও হামের উপসর্গে মোট ৪২৪ শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে পরীক্ষায় নিশ্চিত হওয়া হাম রোগে মারা গেছে ৬৮ শিশু। এছাড়া উপসর্গ নিয়ে মৃত্যু হয়েছে আরও ৩৫৬ শিশুর।

এ সময়ে পরীক্ষায় নিশ্চিতভাবে হাম শনাক্ত হয়েছে ৭ হাজার ২৪ জন শিশুর। অন্যদিকে হামের উপসর্গ নিয়ে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছে ৫১ হাজার ৫৬৭ শিশু।

আক্রান্ত ও মৃত্যুর দিক থেকে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত ঢাকা বিভাগ। এ বিভাগে হাম ও হাম সন্দেহে মারা গেছে ১৮৬ শিশু এবং আক্রান্ত হয়েছে ২৭ হাজার ৯৩২ শিশু।

প্রতিবেদনটির তথ্য ১৫ মার্চ সকাল ৮টা থেকে ১২ মে সকাল ৮টা পর্যন্ত সময়ের হিসাব অনুযায়ী প্রকাশ করা হয়েছে।




কমেন্ট বক্স