ঢাকা

শিক্ষার্থীদের দাবির মুখে বিদ্যালয় মাঠ উন্মুক্ত, উদ্যোগ নিলেন চেয়ারম্যান হুদা

  • নিউজ প্রকাশের তারিখ : ইং
ছবি : মিরর নিউজ ছবি : মিরর নিউজ
 
গংগাচড়া (রংপুর): দীর্ঘদিনের বিরোধ ও শিক্ষার্থীদের আন্দোলনের পর রংপুরের গংগাচড়া উপজেলার মনিরাম দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ের মাঠ আবারও খেলাধুলার জন্য উন্মুক্ত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। 

মঙ্গলবার বিদ্যালয়ে আয়োজিত এক মতবিনিময় সভায় স্থানীয় জনপ্রতিনিধি, শিক্ষক, শিক্ষার্থী ও এলাকাবাসীর উপস্থিতিতে এ সিদ্ধান্ত হয়।

বিদ্যালয় মাঠ ব্যবহারকে কেন্দ্র করে কয়েক মাস ধরে শিক্ষার্থী, যুবসমাজ ও স্থানীয়দের মধ্যে অসন্তোষ বিরাজ করছিল। এর জেরে গত ১১ মে শিক্ষার্থী ও সাবেক শিক্ষার্থীরা রংপুর জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দেন এবং বিক্ষোভ কর্মসূচিও পালন করেন।

মঙ্গলবারের সভায় উপস্থিত ছিলেন বড়বিল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট শামসুল হুদা, বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল বাশার, সহকারী শিক্ষক, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, শিক্ষার্থী ও সাবেক শিক্ষার্থীরা।

সভায় চেয়ারম্যান অ্যাডভোকেট শামসুল হুদা বলেন, বিষয়টি নিয়ে বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশ হয়েছে। শিক্ষার্থীদের দাবিকে গুরুত্বের সঙ্গে বিবেচনা করে বিদ্যালয় মাঠটি খেলাধুলার উপযোগী করে গড়ে তোলার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
তিনি আরও বলেন, আগামী শুক্রবার বিদ্যালয় মাঠে বর্তমান ও সাবেক শিক্ষার্থীদের অংশগ্রহণে একটি প্রীতি ক্রিকেট ম্যাচ আয়োজন করা হবে। এর মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে সৌহার্দ্য ও সম্প্রীতির পরিবেশ আরও দৃঢ় হবে বলে তিনি আশা প্রকাশ করেন।

নবম শ্রেণির শিক্ষার্থী আব্দুল্লাহ আল মুবিন বলে, মাঠটি আবার খেলাধুলার জন্য উন্মুক্ত হওয়ায় আমরা খুব আনন্দিত। দীর্ঘদিনের দাবি পূরণ হওয়ায় সবার মধ্যে স্বস্তি ফিরেছে।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল বাশার বলেন, চেয়ারম্যানের সিদ্ধান্তকে সম্মান জানিয়ে শিক্ষার্থীদের খেলাধুলার জন্য বিদ্যালয়ের মাঠ উন্মুক্ত করে দেওয়া হয়েছে।





কমেন্ট বক্স