ঢাকা

শপিংমল-দোকানপাট খোলা রাখার নতুন সময় নির্ধারণ

  • নিউজ প্রকাশের তারিখ : ইং
ছবি : সংগৃহীত ছবি : সংগৃহীত

বিদ্যুৎ সংকটের কারণে এতদিন সারা দেশে দোকানপাট ও শপিংমল সন্ধ্যা ৭টার মধ্যে বন্ধ রাখার নির্দেশনা ছিল। তবে আসন্ন ঈদুল আজহা উপলক্ষে সেই সময় বাড়িয়ে রাত ১০টা পর্যন্ত খোলা রাখার সিদ্ধান্ত নিয়েছে সরকার।

মঙ্গলবার (১০ মে) বাংলাদেশ দোকান মালিক সমিতির পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ঈদকে সামনে রেখে ক্রেতা ও ব্যবসায়ীদের সুবিধার কথা বিবেচনা করে দোকান ও বিপণিবিতান খোলা রাখার সময় বাড়ানো হয়েছে। সংগঠনটির আবেদনের পরিপ্রেক্ষিতে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয় এ সিদ্ধান্তের কথা জানিয়েছে।

নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ১২ মে থেকে ঈদুল আজহা পর্যন্ত মার্কেট, শপিংমল ও অন্যান্য ব্যবসাপ্রতিষ্ঠান রাত ১০টা পর্যন্ত খোলা রাখা যাবে।

তবে বিদ্যুৎ সাশ্রয়ের স্বার্থে অতিরিক্ত আলোকসজ্জা ও অপ্রয়োজনীয় বিদ্যুৎ ব্যবহার থেকে বিরত থাকার নির্দেশনা দেওয়া হয়েছে।




কমেন্ট বক্স