ঢাকা

দখলমুক্ত ও খাল খননের দাবিতে পাথরঘাটায় মানববন্ধন

  • নিউজ প্রকাশের তারিখ : ইং
রাকিবুল হাসান রাকিবুল হাসান

আহসান বরগুনা প্রতিনিধি 

বরগুনার পাথরঘাটা উপজেলা-এ দীর্ঘদিন ধরে পরিত্যক্ত, দখল ও দূষণের শিকার হওয়া ভৈরবরা খাল দখলমুক্ত ও পুনঃখননের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১২ মে) বিকাল ৪টায় পাথরঘাটা পৌরসভা-র ৯ নম্বর ওয়ার্ডের সায়াদাত নগর এলাকায় আয়োজিত এ মানববন্ধনে কৃষক, জেলে, শিক্ষক, সাংবাদিক, পরিবেশকর্মী, মসজিদের ইমামসহ তিন শতাধিক মানুষ অংশ নেন।

মানববন্ধনে বক্তারা খালটি দ্রুত দখলমুক্ত করে পুনরায় খননের দাবি জানান। একই সঙ্গে নদীর সঙ্গে খালের স্থায়ী সংযোগ নিশ্চিত করা, জলাবদ্ধতা নিরসনে কার্যকর ব্যবস্থা গ্রহণ, পরিবেশ রক্ষায় টেকসই উদ্যোগ বাস্তবায়ন এবং কৃষি ও বিশুদ্ধ পানি ব্যবহারে সরকারি পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান।

তাদের দাবি, খালটি পুনঃখনন করা হলে এলাকার কৃষিকাজে ইতিবাচক প্রভাব পড়বে এবং প্রায় ২০ হাজারের বেশি মানুষ বিশুদ্ধ পানির সুবিধা পাবে। পাশাপাশি বর্ষা মৌসুমে জলাবদ্ধতা সমস্যাও অনেকাংশে কমে আসবে বলে তারা মনে করেন।

মানববন্ধনে পরিবেশকর্মী শফিকুল ইসলাম খোকন সঞ্চালনা করেন। বক্তব্য রাখেন পৌরসভার ৯ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি আলমগীর হাফেজ, পৌর যুবদলের সদস্য সচিব আল আমিন, উপজেলা শ্রমিক দলের সহসভাপতি মিজানুর রহমান, স্থানীয় বাসিন্দা মাসুমা বেগম, মিজান, হালিম মিয়া, অ্যাডভোকেট মিজানুর রহমান ও রিয়াজ হোসেন প্রমুখ।

মানববন্ধন শেষে স্থানীয়রা দ্রুত প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন।

বরগুনার পাথরঘাটা উপজেলা-এ দীর্ঘদিন ধরে পরিত্যক্ত, দখল ও দূষণের শিকার হওয়া ভৈরবরা খাল দখলমুক্ত ও পুনঃখননের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।



কমেন্ট বক্স